নিউজ ডেস্ক: এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের নজর পাকিস্তানের উপর। তাদের বিশ্বকাপ বয়কট নাটক ঘিরে ব্যাপক শোরগোল পড়েছে গোটা ক্রিকেট মহলে। যদিও আইসিসির তরফ থেকে তাদের সতর্ক করে দেওয়া হয়েছে বয়কট করার পরিণাম প্রসঙ্গে। তবুও সকলে নজর রয়েছে তাদের পদক্ষেপ নিয়ে। তারা বিশ্বকাপ খেলবে কি খেলবে না, এই প্রশ্ন এখন ঘোরাফেরা করছে ক্রিকেট দুনিয়ায়।
এই পরিস্থিতিতে পাকিস্তানকে দিব্যি ট্রোল করে যাচ্ছে আইসল্যান্ড ও উগান্ডা। আইসল্যান্ডের তরফ থেকে লেখা হয়েছে, “প্রিয় আইসিসি, আমরা বিশ্বকাপ খেলতে পারবো না পাকিস্তান সরে গেলেও। দল ঘোছাতে পারবো না এত কম সময়ে। স্কটল্যান্ডের মতো নই আমরা যে স্পন্সর ছাড়া চলে যাব। আমাদের ক্রিকেটাররা গরমের মধ্যে খেলতে পারবে না কাজ ছেড়ে আধা দুনিয়া উড়ে। আমাদের অধিনায়ক পেশায় কেক প্রস্তুতকারক। ওভেন সামলাতে হবে তো তাঁকে। জাহাজ চালাতে হয় আমাদের আর এক খেলোয়াড়কে। এটাই বাস্তব সমস্যা অপেশাদার খেলোয়াড়দের। উগান্ডার হয়তো কপাল ফিরবে আমরা যেতে পারবো না বলে।” এমনকি কটাক্ষ করা হয় উগান্ডার হলুদ জার্সি নিয়েও।
উগান্ডা ক্রিকেট বোর্ড জবাবে লেখে, “যদি জায়গা খালি থাকে, তাহলে ব্যাগ গুছিয়ে তৈরি উগান্ডা। উষ্ণ আছে আমাদের পাসপোর্ট। কেউ আমাদের কেক বানানো ছেড়ে যাবে না বা ফিরে আসবে না জাহাজ ঘুরিয়ে। চাপ হোক বা গরম, আমরা প্রস্তুত জার্সি পড়ে।” ফের নিজেদের পোস্ট শেয়ার করে আইসল্যান্ডের তরফ থেকে আবার বার্তা পাঠানো হয়েছে আইসিসিকে। তারা লিখেছে, “এখনো কোনো খবর পেলাম না আইসিসির থেকে। আমরা তো বোধহয় ভুল করে ট্যাগ করে দিয়েছি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টকে। কিন্তু তা তো নয়। বোধহয় ওরা চিঠি পাঠিয়ে উত্তর দেয় পাফিন পাখিকে দিয়ে।”



By













