• Home
  • জেলার খবর
  • “মমতার নির্দেশে হত্যা করতে চেয়েছিল” বিস্ফোরক অভিযোগ অধীরের, পাল্টা হুমায়ুনের

“মমতার নির্দেশে হত্যা করতে চেয়েছিল” বিস্ফোরক অভিযোগ অধীরের, পাল্টা হুমায়ুনের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: ভোটের নির্ঘন্ট প্রকাশ হওয়ার পরই আবহাওয়া পাল্টে গেছে রাজ্য রাজনীতির। দলগুলির তরফ থেকে প্রার্থী ঘোষণা করার পরই শুরু হয়েছে ময়দানে নেমে প্রচার পর্ব। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তাঁর বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তাঁকে হত্যা করতে চেয়েছিলেন ডোমকলের তৃণমূল প্রার্থী হুমায়ুন কবির।

অধীর বলেন, “নোটোরিয়াস পুলিশ অফিসার ছিলেন। কত পরিবারকে শেষ করেছেন এই পুলিশ অফিসার হুমায়ুন কবীর, তার ইয়ত্তা নেই। আমাকে খুন করতে চেয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, ঈশারায়।” যদিও এই সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন ডোমকলের তৃণমূল প্রার্থী। তাঁর বক্তব্য, “দরকারে আমরা ক্রিমিনাল কে এনকাউন্টার করেছি। কিন্তু হত্যা করিনি কোনোদিন। তার ষড়যন্ত্রও করিনি।”

হুমায়ুন কবির আরও বলেন, “হত্যা করে দেবো একজন এমপিকে? এটা মুখ্যমন্ত্রী বলবেন এবং করবেন একজন আইপিএস-এসপি? ছেলেমানুষি কথা একেবারেই এটা। উনি এমন কথা বলেছেন কিনা আমার জানা নেই। এটা সম্পূর্ণ মিথ্যা। এটাও জানি না উনি কেন এটা করেছেন। উদ্দেশ্যটা কী, সেটাও জানা নেই। বরং ওনাকেই উদ্দেশ্যটা জিজ্ঞেস করুন। ওনাকেই জবাব দিতে হবে যে কেন উনি এমন কথা বলছেন। কী প্রমাণ আছে? দেখাক তাহলে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top