• Home
  • জেলার খবর
  • প্রার্থী ঘোষণার আগে শাসক শিবিরে যোগ প্রাক্তন ক্রিকেটার শিবশংকর পালের

প্রার্থী ঘোষণার আগে শাসক শিবিরে যোগ প্রাক্তন ক্রিকেটার শিবশংকর পালের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: নির্বাচনী লড়াইকে কেন্দ্র করে জমে উঠেছে বঙ্গ রাজনীতি। ইতিমধ্যেই অর্ধসমাপ্ত প্রার্থী তালিকা প্রকাশ্যে আনা হয়েছে বঙ্গ বিজেপির তরফ থেকে। বামেরাও প্রার্থীদের নাম ঘোষণা করেছে। আর কিছুক্ষণের মধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করা হবে শাসকদল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। এই মুহূর্তে গোটা রাজ্যের নজর যে সেদিকেই রয়েছে, তা বলাই বাহুল্য। 

তবে তার আগে ঘাসফুল শিবিরে যোগ দিলেন প্রাক্তন ক্রিকেটার শিবশংকর পাল। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে তিনি তৃণমূল কংগ্রেসের পতাকা নিজের হাতে তুলে নেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও পার্থ ভৌমিকের থেকে। তবে শিবশংকর একা নন, শাসকদলের পতাকা ধরেছেন শিক্ষাবিদ তনুশ্রী হাঁসদা, মুহম্মদ আব্দুল মতিনও। পাশাপাশি, সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ের আইন আধিকারিক মঙ্গল সরেন শাসক শিবিরে যোগ দিয়েছেন ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে।

শাসকদলের পতাকা ধরে শিবশংকর বলেন, “আমি মাঠের মানুষ। চিরকাল আমি মাঠে নেমেছি বাংলার হয়েই। দেশের নানা প্রান্তে আজ দেখছি বাংলা বলার জন্য হেনস্থার শিকার হতে হচ্ছে। যেহেতু আমি মাঠের মানুষ, তাই বলতে চাই একটাই কথা, খেলা হবে।” জানা যাচ্ছে, তুমি তুফানগঞ্জ থেকে ঘাসফুল শিবিরের প্রার্থী হয়ে দাঁড়াতে পারেন এবারের ভোটে। এবার দেখার যে শেষ পর্যন্ত কি হয়।

Releated Posts

‘শহীদ দিবস’ সভাকে ঘিরে লড়াই দুই তৃণমূলের

কালীঘাট তৃণমূলকে কটাক্ষ করে ঋতব্রত তৃণমূলের মুখ্য সচেতক আখরুজ্জামান বলেছেন, ‘‘যারা পরিষদীয় দলই গঠন করতে পারে না বিধানসভায়,…

ByByHafizur Rahaman Jun 27, 2026

তারাতলায় বিপর্যয়: ববির গ্রেফতারির দাবি তুললেন কুণাল

তারাতলায় বিপর্যয় ঘটনায় এবার কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র, তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী, ফিরহাদ হাকিমকে গ্রেফতারের দাবি তুললেন বেলেঘাটার…

ByByHafizur Rahaman Jun 27, 2026

২১শে জুলাইয়ের সভার অনুমতি চেয়ে পুলিশকে চিঠি কালীঘাট তৃণমূলের

ধর্মতলায় অবস্থিত ভিক্টোরিয়া হাউসের সামনেই ২১শে জুলাইয়ের সভা করতে চান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যে অনুমতি…

ByByHafizur Rahaman Jun 27, 2026

“বিভ্রান্তি ছড়ানো হচ্ছে” ইউসিসি নিয়ে বললেন শমীক

শমীক ভট্টাচার্য বলেন, “অভিন্ন দেওয়ানি বিধিকে ঘিরে ছড়ানো হচ্ছে বিভিন্ন বিভ্রান্তি। এই প্রশ্নে দলের অবস্থান অনেকদিনের পুরোনো এবং…

ByByHafizur Rahaman Jun 27, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top