• Home
  • জেলার খবর
  • “পঞ্চাশের নিচে বিজেপিকে নামানোর লড়াই”: অভিষেক বন্দ্যোপাধ্যায়

“পঞ্চাশের নিচে বিজেপিকে নামানোর লড়াই”: অভিষেক বন্দ্যোপাধ্যায়

Image

দেবজিৎ মুখার্জি, বীরভূম: বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের নানা প্রান্তে জোর প্রচার চালাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নানা ইস্যু তুলে নিয়মিত গেরুয়া শিবিরকে একহাত নিয়ে চলেছেন দুজনে। ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ যাওয়া থেকে শুরু করে বঞ্চনা, বিভিন্ন বিষয়ে বিজেপিকে কটাক্ষ করে চলেছে ঘাসফুল শিবির। 

শনিবার বীরভূমের লাভপুরের ফুল্লরাতলা মেলার মাঠে দলীয় প্রার্থী অভিজিৎ সিংয়ের সমর্থনে সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে উপস্থিত ছিলেন নানুর, লাভপুর, সাঁইথিয়া এবং ময়ূরেশ্বরের তৃণমূল প্রার্থীরাও। সভা থেকে ঘাসফুল শিবিরের সেনাপতির বক্তব্য, “বিজেপি এখন ৩০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে ভোট পাওয়ার আশায়। ক্ষমতা থাকলে আগে যেই ১৫টি রাজ্যে ওরা ক্ষমতায় রয়েছে, সেখানে দিয়ে দেখাক।”

তিনি আরো বলেন, “আসন্ন লড়াই পঞ্চাশের নিচে বিজেপিকে নামানোর লড়াই। ২০১৪ সালে ৪০০ টাকা ছিল রান্নার গ্যাসের দাম যা আজ ছাড়িয়েছে হাজার টাকা। মোদি সরকার সাধারণ মানুষের ঘুম কেড়ে নিয়েছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে। বিজেপি যখন রাজনীতি করছে মানুষের ঘর বা দোকান ভাঙার, তখন মানুষের হাতে মমতা বন্দ্যোপাধ্যায় অধিকার তুলে দিচ্ছেন।” এছাড়া দলের নির্বাচনী ইস্তাহারের ‘১০টি প্রতিজ্ঞা’র কথাও তিনি স্মরণ করিয়ে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top