• Home
  • জেলার খবর
  • “অসভ্য বানানোর ফ্যাক্টরি খোলা হয়েছে ওখানে” মোদির সুরেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমালোচনা দিলীপের

“অসভ্য বানানোর ফ্যাক্টরি খোলা হয়েছে ওখানে” মোদির সুরেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমালোচনা দিলীপের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোটগ্রহণের মাঝে অন্যতম বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে করা বিতর্কিত মন্তব্য। ইতিমধ্যেই তার সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

তবে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের মুখেও শোনা গেল যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে বিতর্কিত মন্তব্য। বলা ভালো, তিনিও নামোর সুরে কথা বললেন। তাঁর বক্তব্য, “যাদবপুর ভালো ছেলেদের পড়ার জায়গা হলেও এখন ওটা আখড়া দেশবিরোধী কার্যকলাপের। অসভ্য বানানোর ফ্যাক্টরি খোলা হয়েছে ওখানে। সবাই দেখেছে কী বাবুল সুপ্রিয় বা রাজ্যপালের সঙ্গে। কেউ যেন ভুলে না যায় যে আমরা ওখানে সার্জিক্যাল স্ট্রাইক করেছিলাম।”

প্রসঙ্গত, টংতলা মাঠের সভা থেকে প্রধানমন্ত্রী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে বলেছিলেন, “যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম গোটা বিশ্বের সম্মানের সঙ্গে নেওয়া হতো। এই ক্যাম্পাসের ভিত্তিই ছিল জাতীয়তাবাদ। কিন্তু বর্তমান পরিস্থিতি দেখুন, হুমকি দেওয়া হচ্ছে ক্যাম্পাসের ভিতরে। দেশবিরোধী স্লোগান লেখা হচ্ছে দেওয়ালে। ছাত্রদের রাস্তায় আন্দোলন করতে বাধ্য করা হচ্ছে পড়াশোনার বদলে।” এই মন্তব্যের সমালোচনা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমাদের গর্ব যাদবপুর বিশ্ববিদ্যালয়। আমাদের গর্ব আমাদের যুবক-যুবতীরা। বলছে নাকি ওখানে নৈরাজ্য চলছে।” এর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, “আমি মনে করি প্রতিবাদ করা উচিত ছাত্র-যুবদের।”

Releated Posts

লোকসভার স্পিকারের সাথে বৈঠক করতে দিল্লির উদ্দেশে রওনা দিলেন অভিষেক

রাজধানীর উদ্দেশে রওনা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তথা ডায়মন্ড হারবার সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডের সাথে…

ByByHafizur Rahaman Jun 19, 2026

রাহুলকে অভিষেকের জন্মদিনের শুভেচ্ছা জানানো শুধু সৌজন্যতা নাকি অন্যকিছু?

তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড লিখেছেন, “রাহুল গান্ধীজিকে জন্মদিনে জানাই উষ্ণ শুভেচ্ছা। আপনি সুস্থ্য ও সুখী থাকুন। ধারাবাহিক সাফল্য প্রার্থনা করছি…

ByByHafizur Rahaman Jun 19, 2026

সই জাল কাণ্ডের তদন্ত করতে কল্যাণকে ফোন তদন্তকারীর, ক্ষুব্ধ তৃণমূল সাংসদ

সই জাল কাণ্ডের তদন্ত করতে তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যান বন্দ্যোপাধ্যায়কে ফোন করে জিজ্ঞাসাবাদ করার ইচ্ছাপ্রকাশ…

ByByHafizur Rahaman Jun 18, 2026

ফের কালীঘাটে সিআইডি, হানা মমতা বন্দ্যোপাধ্যায়ের বোনের বাড়িতে

জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডিজে মন্তব্যের তদন্ত করতেই সেখানে যান আধিকারিকরা। তাঁরা এই ব্যাপারে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের…

ByByHafizur Rahaman Jun 18, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top