দেবজিৎ মুখার্জি: আজ, বৃহস্পতিবার ২৩ এপ্রিল, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট। তবে শুরুতেই একাধিক জায়গায় দেখা গেল ইভিএম বিভ্রাট, যার জেরে থমকেছে ভোটগ্রহণ।
খারাপ ইভিএমের জেরে আপাতত ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে মুর্শিদাবাদের বিধানসভার ১৫৬ নম্বর বুথে। শামশেরগঞ্জের ২১২ নম্বর বুথেও ঠিক সময়ে ভোট শুরু হয়নি ইভিএম সমস্যার অভিযোগ ওঠায়। পাশাপাশি, জানা গিয়েছে ভোটগ্রহণে দেরি হয়েছেকান্দি বিধানসভার ১৩০ নম্বর বুথে।
ইভিএম বিভ্রাটের জেরে ভোটগ্রহণে সমস্যা দেখা গিয়েছে অন্যতম হাইভোল্টেজ বিধানসভা কেন্দ্র পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের বিরুলিয়াতেও। প্রায় ১ ঘন্টা ভোটগ্রহণ বন্ধ ছিল কোচবিহারের টাউন হাই স্কুলের ২২৯ নম্বর বুথেও। যদিও পরে মেশিন পাল্টে ফের ভোট শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।



By









