• Home
  • বিদেশ
  • বিতর্কে এলনাজ, খামেনেইর মৃত্যুকে ঘিরে আনন্দ প্রকাশ অভিনেত্রীর

বিতর্কে এলনাজ, খামেনেইর মৃত্যুকে ঘিরে আনন্দ প্রকাশ অভিনেত্রীর

Image

নিউজ ডেস্ক: আমেরিকা ও ইসরাইলের ইরানে যৌথ হামলায় প্রাণ হারিয়েছেন সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি খামেনেই। বিষয়টি নিয়ে এই মুহূর্তে উত্তপ্ত আন্তর্জাতিক রাজনীতি। সমগ্র বিশ্বের সিয়া মুসলিমদের অনেকেই খামেনেইর মৃত্যুর প্রতিবাদ জানিয়েছেন। তবে ইরান ও বিশ্বের অনেকেই আবার খামেনেইর মৃত্যুকে ঘিরে উদযাপন করছেন। সেই তালিকায় রয়েছেন ইরানের অভিনেত্রী এলনাজ নৌরজি। সোশ্যাল মিডিয়া থেকে তিনি এই ব্যাপারে আনন্দ দেখিয়েছেন। 

কী বক্তব্য এলনাজ নৌরজির? অভিনেত্রী দাবি করেছেন যে এটি তাঁদের জন্য সবচেয়ে অবিশ্বাস্য খবর এবং এর জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছিলেন। সমাজমাধ্যমে এলনাজ লেখেন, “আমাদের জন্য এটা সবচেয়ে অবিশ্বাস্য খবর।” তাঁর সংযোজন, “যেই খবরের জন্য আমরা ৪৭ বছর ধরে অপেক্ষা করেছিলাম, তা পেয়েছি। মৃত্যু হয়েছে খামেনেইর।” পাশাপাশি, তিনি লেখেন “সর্বশ্রেষ্ঠ ঈশ্বর।”

উল্লেখ্য, এলনাজের জন্ম তেহরানে। তবে পরে তিনি চলে যান জার্মানি পরিবারের সঙ্গে। ‘স্যাক্রেড গেমস’এ অভিনয় করার পাশাপাশি তিনি একাধিক বলিউড ছবিতে অভিনয় করেছেন। কয়েকদিন আগে তিনি বলিউডের খিলাড়ি অক্ষয় কুমারের সঙ্গে ‘হুইল অফ ফরচুন’এ শো হোস্ট করেছিলেন। খামেনেইর মৃত্যুকে ঘিরে আনন্দ প্রকাশ করে সমাজমাধ্যমে এমন পোস্ট করায় তিনি বিতর্কে জড়িয়েছেন।

প্রসঙ্গত, শীর্ষ নেতৃত্ব, পারমাণবিক স্থান ও ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলির ধ্বংস করার লক্ষ্যে গত ২৮শে ফেব্রুয়ারি ইরানে যৌথভাবে হামলা চালায় ইসরাইল ও আমেরিকা। ইসরাইলের তরফ থেকে এটিকে নাম দেওয়া হয়েছে অপারেশন রোরিং লায়ন এবং আমেরিকা নাম দিয়েছে অপারেশন এপিক ফিউরি। এই হামলার জেরে প্রাণ হারান দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ আরো অনেকে। 

তবে পাল্টা জবাব দেওয়া হয়েছে ইরানের তরফ থেকেও। তারাও ইসরাইল ও মিডিল ইস্টে থাকা মার্কিন ঘাঁটিগুলিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করে। ডোনাল্ড ট্রাম্প ও বেঞ্জামিন নেতানিয়াহুর তরফ থেকে এই ব্যাপারে অবস্থান জানানো হয়েছে। তবে এই যুদ্ধের ব্যাপক প্রভাব পড়েছে বিশ্ববাজারেও। এবার দেখার বিষয় যে আগামীদিনে আর কি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top