• Home
  • জেলার খবর
  • বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া হবে ঘোষণা করলেও ধোঁয়াশা অব্যাহত সরকারি কর্মীদের মধ্যে

বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া হবে ঘোষণা করলেও ধোঁয়াশা অব্যাহত সরকারি কর্মীদের মধ্যে

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশের আগেই বড় ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়া থেকে তৃণমূল সুপ্রিমো ঘোষণা করেন যে সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া হবে। যদিও বিষয়টি নিয়ে ধোঁয়াশায় রয়েছে সরকারি কর্মীদের একাংশ। তাঁদের বক্তব্য, “গত ৬ মার্চ সরকারের তরফ থেকে রিকন্সিডারেশনের আবেদন করা হয়েছে শীর্ষ আদালতের রোপা ২০০৯ অনুযায়ী ২৫ শতাংশ এরিয়ার ৬ মার্চের মধ্যে মিটিয়ে দেওয়ার নির্দেশ রায়ের বিরুদ্ধে। তাহলে এই পোষ্টের মানে আমাদের কাছে এখনো পরিষ্কার নয়।”

সরকারি কর্মীদের মধ্যে দ্বিধা রয়েছে যে আদৌ বকেয়া ডিএ নাকি বাড়িয়ে দেওয়ার ডিএই এগিয়ে এনে কার্যকর করা হচ্ছে। কনফেডারেশনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়ের বক্তব্য, “বুঝতে পারছি না পঞ্চম পে কমিশনের বেতন এটা নাকি ৪ শতাংশ ডিএ ঘোষণা করেছিল ১ এপ্রিল থেকে, তা মার্জ করেছে কিনা এক মাস এগিয়ে এনে, বুঝতে পারছি না সেটা।”

সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের বক্তব্য, “সুপ্রিম কোর্টের রায়কে মেনে নিচ্ছে এটা বলে দেওয়া উচিত ছিল। আমরা বেশি খুশি হতাম তা বললে। যে নোটিফিকেশন দিয়েছিল রাজ্য সরকার, তাতে বলা হচ্ছিল যে সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা পাবেন। যদি অমান্য হয় এটার কোনও, তাহলে যাব গোটা রাজ্য অচল করার দিকে। পরশুদিনই ধর্মঘট হয়েছে, আজকের ঘোষণা, সেই কর্মসূচির সফলতাকেই বোঝাচ্ছে। চাপ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একদিকে শীর্ষ আদালত ও একদিকে আন্দোলনের চাপ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top