দেবজিৎ মুখার্জি: চলতি আইপিএল অভিযান জয় দিয়ে শুরু করেছে হার্দিক পান্ডিয়া নেতৃত্বাধীন মুম্বাই ইন্ডিয়ান্স এবং অক্ষর প্যাটেল নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালস। দুই দলই নিজেদের প্রথম ম্যাচ ছয় উইকেটে জিতেছে। মুম্বাই হারিয়েছে কলকাতা নাইট রাইডার্সকে এবং দিল্লি পরাজিতা করেছে লক্ষ্ণৌ সুপার জায়েন্টসকে।
শনিবার দুই দল একে অপরের মুখোমুখি হবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। অর্থাৎ ম্যাচ হবে দিল্লি ক্যাপিটালসের ঘরের মাঠে। দুই দলেরই দুই বিভাগ বেশ শক্তিশালী। যদিও দিল্লির স্পিন আক্রমণের ক্ষেত্রে অতিরিক্ত ভরসা অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব। তবে অক্ষর প্যাটেলদের জন্য খুব একটা ভালো নয় সাম্প্রতিক ইতিহাস। মুম্বাইয়ের বিরুদ্ধে শেষ ছটি ম্যাচে পাঁচটিতে পরাজিত হয়েছে তারা এবং একটিতে জয় পেয়েছে।
যদিও বল হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন লুঙ্গি এনগিডি। ভালো বোলিং করছেন মুকেশ কুমারও। সাথ দেবেন টি নটরাজন। অন্যদিকে, মুম্বাই ইন্ডিয়ান্সে রয়েছেন বোল্ট ও বুমরাহের মতো পেস তারকারা। কিন্তু দেখার যে দলে জায়গা পান কিনা মিচেল স্যান্টনার। যেহেতু অরুণ জেটলি স্টেডিয়ামের পিচ ব্যাটিং ফ্রেন্ডলি, সেক্ষেত্রে দুই দলের কাছেই চ্যালেঞ্জ হবে ব্যাটারদের আটকে রাখা।



By














