• Home
  • জেলার খবর
  • ২৪ ঘন্টার মধ্যে সিদ্ধান্তে বদল, তালিকায় থাকা দুই আইপিএস যাচ্ছেন না অন্য রাজ্যে

২৪ ঘন্টার মধ্যে সিদ্ধান্তে বদল, তালিকায় থাকা দুই আইপিএস যাচ্ছেন না অন্য রাজ্যে

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: কমিশনের নির্দেশ অনুযায়ী, অন্য রাজ্যে পর্যবেক্ষক হিসেবে পাঠানোর কথা ছিল ১৫ জন আইপিএস অফিসারকে। তবে ২৪ ঘন্টার মধ্যে তাদের সেই সিদ্ধান্তে পরিবর্তন দেখা গেল। ১৫ জনের মধ্যে দুজন থাকবেন রাজ্যে এবং বাকি ১৩ জনকে পাঠানো হচ্ছে তামিলনাড়ু ও কেরলে পর্যবেক্ষক হিসেবে। 

রাজ্যে থাকছেন মুরলীধর শর্মা ও সৈয়দ ওয়াকার রাজা। নয়া নির্দেশ অনুযায়ী দুজনেই রাজ্যে থাকবেন এবং আগামী নির্দেশ না আসা অবধি রাজ্য থেকেই নিজেদের দায়িত্ব পালন করে যাবেন।

স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে এই মুহূর্তে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে বঙ্গ রাজনীতিতে। বিশেষ করে গত কয়েকদিনে যেভাবে একের পর এক বদলি করা হচ্ছে কমিশনের তরফ থেকে, তারপর এমন সিদ্ধান্তে অনেকেই যে স্তম্ভিত হয়ে গিয়েছেন, তা বলাই বাহুল্য। প্রশ্ন উঠতে শুরু করেছে যে কী কারণে বা কীসের ভিত্তিতে এমন সিদ্ধান্ত এসেছে কমিশন। 

এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত এই পর্বে নতুন কিছু দেখা যায় কিনা। আগামীদিনে আর কাদের বদলি করা হয়, সেদিকেই নজর রয়েছে সকল রাজ্যবাসীর। তবে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে কমিশনের পিছু হটা কী ইঙ্গিত দিচ্ছে, সেটা একটা বড় প্রশ্ন।

Releated Posts

লোকসভার স্পিকারের সাথে বৈঠক করতে দিল্লির উদ্দেশে রওনা দিলেন অভিষেক

রাজধানীর উদ্দেশে রওনা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তথা ডায়মন্ড হারবার সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডের সাথে…

ByByHafizur Rahaman Jun 19, 2026

রাহুলকে অভিষেকের জন্মদিনের শুভেচ্ছা জানানো শুধু সৌজন্যতা নাকি অন্যকিছু?

তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড লিখেছেন, “রাহুল গান্ধীজিকে জন্মদিনে জানাই উষ্ণ শুভেচ্ছা। আপনি সুস্থ্য ও সুখী থাকুন। ধারাবাহিক সাফল্য প্রার্থনা করছি…

ByByHafizur Rahaman Jun 19, 2026

সই জাল কাণ্ডের তদন্ত করতে কল্যাণকে ফোন তদন্তকারীর, ক্ষুব্ধ তৃণমূল সাংসদ

সই জাল কাণ্ডের তদন্ত করতে তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যান বন্দ্যোপাধ্যায়কে ফোন করে জিজ্ঞাসাবাদ করার ইচ্ছাপ্রকাশ…

ByByHafizur Rahaman Jun 18, 2026

ফের কালীঘাটে সিআইডি, হানা মমতা বন্দ্যোপাধ্যায়ের বোনের বাড়িতে

জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডিজে মন্তব্যের তদন্ত করতেই সেখানে যান আধিকারিকরা। তাঁরা এই ব্যাপারে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের…

ByByHafizur Rahaman Jun 18, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top