• Home
  • দেশ
  • “বাদ পড়বে ৪-৫ লক্ষ মিয়াঁর নাম” ফের বিতর্কিত মন্তব্য হিমান্তের

“বাদ পড়বে ৪-৫ লক্ষ মিয়াঁর নাম” ফের বিতর্কিত মন্তব্য হিমান্তের

Image

দেবজিৎ মুখার্জি: ফের বিতর্কিত মন্তব্য করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমান্ত বিশ্ব শর্মা। কী বললেন তিনি এবার? তাঁর বক্তব্য, যখন এসআইআর হবে রাজ্যে, তখন ভোটার তালিকা থেকে বাদ পড়বে ৪-৫ লক্ষ মিয়াঁর নাম। তবে এখানেই থেমে যাননি তিনি। হিমান্ত বিশ্ব শর্মা এটাও জানান যে ব্যবস্থা নেওয়া হচ্ছে যাতে ভোটে অংশ নিতে না পারেন মিয়াঁরা।

হিমান্ত বিশ্ব শর্মা বলেন, “আমাদের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে ভোট না দিতে পারে মিয়াঁরা। যদিও এটা প্রাথমিক পর্যায়ের কাজ ছিল। যখন রাজ্যে এসআইআর হবে, তখন ভোটার তালিকা থেকে বাদ পড়বে ৪-৫ লক্ষ মিয়াঁ।” বলে রাখা ভালো, রাজ্যে এসআইআর চালু না হলেও কমিশনের তরফ থেকে শুরু করা হয়েছে এসআর এবং ইতিমধ্যেই দশ লক্ষেরও বেশি মানুষ বাদ পড়েছে তাতে।

তবে এখানেই থামেননি হিমান্ত। অসম বিজেপি সুপ্রিমো একহাত নেন কংগ্রেসকেও। হাত শিবিরকে আক্রমণ করে তিনি বলেন, “যতই আমাকে হেনস্তা করুক কংগ্রেস, আমাদের কাজ হল সমস্যায় ফেলা মিয়াঁদের।” তিনি এটাও বলেন যে “যদি ওরা সমস্যায় না পড়ে, তাহলে চলে আসবে দুলিয়াজান, তিনসুকিয়ায়। কয়েকদিন আগে হাতে এসেছে তিনসুকিয়ার এক তালিকা জমি হস্তান্তরের। বিক্রি করা হচ্ছে হিন্দুর সম্পত্তি, কিনে নিচ্ছে মিয়াঁ মুসলিমরা। এখনো যদি না করে খেয়াল, কখন করব।” এবার দেখার বিষয় যে অসমে এসআইআর চালু হলে কতজনের নাম বাদ পড়ে তালিকা থেকে। ভোটের আগে হিমান্তের রাজ্যে কি হয়, এটাই এখন একটা বড় প্রশ্ন।

Releated Posts

মোদীকে নিয়ে বিতর্কিত মন্তব্য: প্রধানমন্ত্রীর ক্ষমা প্রার্থনার পর কিশোরীর ওপর থেকে এফআইআর তুলে নিল দিল্লি পুলিশ

প্রধানমন্ত্রী নিজেই কিছু দিন আগে একটি ভিডিয়োবার্তায় দেশের তরুণ প্রজন্মকে ক্ষমা করে দিয়েছিলেন। মনে করা হচ্ছে, তার পরেই…

ByByHafizur Rahaman Aug 3, 2026

গুরুগ্রামে চাঞ্চল্য: উদ্ধার বহুজাতিক সংস্থার কর্মীর ঝুলন্ত দেহ, স্ত্রী আটক ও পরিবারের বিস্ফোরক অভিযোগ

দরজা ভিতর থেকে বন্ধ। বারবার ডেকেও সাড়া মেলেনি স্বামীর। শেষপর্যন্ত কোনওক্রমে দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকে ওই মহিলা…

ByByHafizur Rahaman Aug 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top