• Home
  • জেলার খবর
  • ধর্মীয় উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ তুলে অভিযোগ দায়ের মমতার বিরুদ্ধে

ধর্মীয় উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ তুলে অভিযোগ দায়ের মমতার বিরুদ্ধে

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: সম্প্রতি শেষ হওয়া বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে রাজ্যের প্রাক্তন শাসকদল তৃণমূল কংগ্রেসকে। খোদ দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এর শিকার হতে হচ্ছে। 

এই আবহে সমস্যা আরও দ্বিগুণ হলো দলের। ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের থানায়। ধর্মীয় উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ তুলে অভিযোগ দায়ের করা হয়েছে। সূত্র মারফত খবর, তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে প্রগতি ময়দান থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেত্রী, তথা আইনজীবী, নাজিয়া ইলাহি খান। অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে পুলিশের তরফ থেকে। 

এই একই অভিযোগ জমা পড়েছে কসবার তৃণমূল কংগ্রেস বিধায়ক, তথা প্রাক্তন মন্ত্রী, জাভেদ খানের বিরুদ্ধে। কিন্তু পুলিশের তরফ থেকে স্পষ্ট করা হয়নি যে একই মামলা এর নাম রয়েছে কিনা মমতা বন্দ্যোপাধ্যায় ও জাভেদ খানের। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হয়। জল কতদূর গড়ায়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top