দেবজিৎ মুখার্জি, দক্ষিণ ২৪ পরগনা: দ্বিতীয় দফার ভোটকে সামনে রেখে জোরদার প্রচার চালাচ্ছে শাসক-বিরোধী দুই শিবিরই। রাজ্যের নানা প্রান্তে সভা থেকে একে অপরকে আক্রমণ-পাল্টা আক্রমণ করার পাশাপাশি বইয়ে যাচ্ছে প্রতিশ্রুতির বন্যা। বলা ভালো, দ্বিতীয় দফার ভোটগ্রহণের দিন যত কাছে আসছে ততই উত্তেজনার পারদ চড়ছে।
এই আবহে কড়া পদক্ষেপ কমিশনের। কী সেই পদক্ষেপ? আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ক্ষেত্রে ব্যর্থতা ও দায়িত্ব পালনের ক্ষেত্রে গাফিলতির অভিযোগ তুলে তাঁদের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে ডায়মন্ড হারবার পুলিশ জেলার অ্যাডিশনাল এসপি, এসডিপিও, কয়েকটি থানার আইসি ডায়মন্ড হারবার, ফলতা ও উস্তি সহ কয়েকজন আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার।
পাশাপাশি ঘটনায় কমিশনের তরফ থেকে সতর্ক করা হয়েছে জেলার এসপি ঈশানি পালকেও। সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে রাজ্যের মুখ্যসচিবকে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, এবারের নির্বাচন যাতে সুষ্ঠুভাবে ও শান্তিপূর্ণভাবে হয়, তার জন্য প্রথম থেকেই একের পর এক কড়া পদক্ষেপ নিয়ে চলেছে কমিশন।



By










