দেবজিৎ মুখার্জি, কলকাতা: দ্বিতীয় দফার ভোটের আগে কড়াকড়ি বৃদ্ধি কমিশনের। মঙ্গলবার প্রতিটা জেলা ও পুলিশ কমিশনারেটে তাদের তরফ থেকে বিশেষ নির্দেশিকা পাঠিয়ে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে ভোটারদের হুমকি দেওয়া বা অর্থের লোভ দেখানো, কোনটাই বরদাস্ত করা হবে না। দরকারে বাহিনীকে নিয়ে অভিযুক্তদের গ্রেফতার করতে বলা হয়েছে।
কমিশন সূত্র মারফত জানা গিয়েছে যে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ৮০৯ জনকে সোমবার রাত অবধি। সবমিলিয়ে প্রায় ২৩০০ জন সম্ভাব্য অশান্তিকারীকে দ্বিতীয় দফার আগে আটক করা হয়েছে।
এবার দেখার বিষয় যে দ্বিতীয় দফার ভোটে কি চিত্র ধরা পড়ে। শুধু তাই নয়, এই সংক্রান্ত আরো একাধিক প্রশ্ন এই মুহূর্তে ঘোরাফেরা করছে বঙ্গ রাজনৈতিক মহলে। সবমিলিয়ে, রাজ্য রাজনীতি যে এক অন্য মোড় নিতে চলেছে, তা বলাই বাহুল্য।



By










