আরও ১১ জন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: দ্বিতীয় দফার ভোটকে সামনে রেখে জোরদার প্রচার চালাচ্ছে শাসক-বিরোধী দুই শিবিরই। রাজ্যের নানা প্রান্তে সভা থেকে একে অপরকে আক্রমণ-পাল্টা আক্রমণ করার পাশাপাশি বইয়ে যাচ্ছে প্রতিশ্রুতির বন্যা। বলা ভালো, দ্বিতীয় দফার ভোটগ্রহণের দিন যত কাছে আসছে ততই উত্তেজনার পারদ চড়ছে।

এই আবহে রাজ্যে আরও ১১ জন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করা হলো কমিশনের তরফ থেকে। কমিশন সূত্র মারফত জানা গিয়েছে যে প্রথম দফার ভোটে বিচ্ছিন্ন অশান্তির বিষয়টি মাথায় রেখেই এমন পদক্ষেপ। দ্বিতীয় দফার ভোটগ্রহণে যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনার সম্ভাবনা না থাকে, তার জন্যই বৃদ্ধি পেয়েছে পুলিশ পর্যবেক্ষকের সংখ্যা। 

এবারের নির্বাচনের জন্য আগে থেকেই কমিশনের তরফ থেকে ৮৪ জন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছিল। সেই সংখ্যা এখন আরও বাড়লো। বিশেষ নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে স্পর্শকাতর এলাকাগুলিতে। অন্য রাজ্য থেকে নয়া পর্যবেক্ষকরা আসছেন এবং তাঁদের নিরাপত্তা দেবে রাজ্য পুলিশ। পাশাপাশি কড়াকড়ি বৃদ্ধি করা হয়েছে সব কেন্দ্রের জন্য আলাদা সাধারণ পর্যবেক্ষক নিয়োগ এবং ব্যয় ও আইনশৃঙ্খলা পর্যবেক্ষণেও।

Releated Posts

অভিষেকের কলকাতা ফেরার আগেই তৃণমূল-বিজেপি কর্মীদের হাতাহাতি বিমানবন্দর চত্বরে

বচসা থেকে হাতাহাতিতে জড়ালেন তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হস্তক্ষেপ করতে হয় পুলিশকে। ঘটনাকে ঘিরে…

ByByHafizur Rahaman Jun 19, 2026

“সিবিআই-ইডি থেকে বাঁচতে দলবদল” বিদ্রোহী সাংসদদের একহাত অভিষেকের

তাঁর বক্তব্য, সকলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার থেকে বাঁচতে দল বদলেছেন। শুধু তাই নয়, সাংসদদের ভয় এবং টাকার লোভ…

ByByHafizur Rahaman Jun 19, 2026

আরও বিপাকে মমতা-অভিষেক, পাঠানো হলো আদালত অবমাননার নোটিশ

আরও বিপাকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদালত অবমাননার নোটিশ পাঠানো…

ByByHafizur Rahaman Jun 19, 2026

ফের ধাক্কা মমতা পন্থী তৃণমূলের, ইস্তফা দিলেন বালু

জ্যোতিপ্রিয় মল্লিকের কথায়, “আমার সুগার ৩৫০র উপরে, কিডনিও খারাপ হয়ে গিয়েছে। এই অবস্থায় সম্ভব নয় দলের কোনও কাজকর্মে…

ByByHafizur Rahaman Jun 19, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top