• Home
  • জেলার খবর
  • “পশ্চিমবঙ্গে পরিবর্তন হওয়া নিশ্চিত আগামী ৪ মের পরেই”: নরেন্দ্র মোদি

“পশ্চিমবঙ্গে পরিবর্তন হওয়া নিশ্চিত আগামী ৪ মের পরেই”: নরেন্দ্র মোদি

Image

দেবজিৎ মুখার্জি, পূর্ব বর্ধমান: ভোট ঘোষণা হওয়ার পর রাজ্যে তৃতীয়বার আসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার কাটোয়া থেকে সভা করেন তিনি এবং একের পর এক ইস্যু তুলে আক্রমণ করেন শাসকদল তৃণমূল কংগ্রেসকে।

মেগা জনসভায় নিজের বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, “৬টি গ্যারান্টি দিয়েছিলাম আপনাদের। পূরণের সময় এসেছে সেগুলি। আমার গ্যারান্টি তৃণমূলের নির্মম সরকারের ভয়ের রাজকে সরিয়ে বদলে দেবে ভরসায়।” তাঁর বক্তব্য, এবার পরিবর্তন চান রাজ্যবাসী এবং নির্বাচনের ফলাফলের দিন তার সূচনা হবে। পশ্চিমবঙ্গে পরিবর্তন হওয়া নিশ্চিত আগামী ৪ মের পরেই।

দুর্নীতির ইস্যু তুলে তৃণমূলকে নিশানা করে নামো বলেন, দুর্নীতি নিয়ে শ্বেতপত্র জারি করা হবে বিজেপি ক্ষমতায় এলে। যাতে হিসাব করা যায় তৃণমূলের সব সিন্ডিকেট, দুর্নীতিগ্রস্তদের। ১৫ বছরের হিসাব হবে।” পাশাপাশি, প্রধানমন্ত্রীর আশ্বাস, কাটমানি সংস্কৃতি বন্ধ করে রাজ্যের সব সরকারি কাজের ক্ষেত্রে টেন্ডার প্রক্রিয়া অনুসরণ করা হবে নিয়ম মেনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top