• Home
  • খেলা
  • “বুঝতে পারছি ওদের মানসিক অবস্থা” বাংলাদেশের প্রতি সমবেদনা স্কটল্যান্ডের

“বুঝতে পারছি ওদের মানসিক অবস্থা” বাংলাদেশের প্রতি সমবেদনা স্কটল্যান্ডের

Image

নিউজ ডেস্ক: এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটে অন্যতম আলোচনার বিষয় বাংলাদেশের আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়া। আইসিসি যে শাস্তি তাদের দিয়েছে, তা দেখে যেমন প্রশংসাও করেছে অনেকে, আবার তৈরি হয়েছে সমালোচনাও। বাংলাদেশ বাদ পড়ায় এই টুর্নামেন্ট খেলার সুযোগ পেল স্কটল্যান্ড। তবে সেই দেশের বোর্ড বাংলাদেশের প্রতি সমবেদনা জানালো। নিজেদের সুযোগ পাওয়ার প্রসঙ্গ তুলে তাদেরতাদের বক্তব্য, এভাবে বিশ্বকাপ খেলতে চায়নি তারা এবং এভাবে কেউ খেলতেও চায় না।

বোর্ডের প্রধান ট্রুডি লিন্ডব্লেড বলেছেন, “আমাদের সমবেদনা রয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি। এভাবে বিশ্বকাপ খেলতে চাইনি আমরা। পৃথক অধ্যায় রয়েছে যোগ্যতা অর্জনের জন্য। কিন্তু যেভাবে আমাদের ডাকা হয়েছে বিশ্বকাপ খেলার জন্য, সেভাবে খেলতে চায় না কোনও দেশই। তবে আমরা বুঝতে পারছি যে একটা বিস্ময়কর পরিস্থিতি তৈরি হয়েছে। বাংলাদেশের ক্রিকেটারদের মানসিক অবস্থা কেমন, সেটাও আমরা অনুভব করতে পারছি।”

যদিও এই সবকিছুর মাঝে অন্যান্য দলগুলিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন স্কটিশ বোর্ডের প্রধান। তিনি বলেছেন, “আমরা ১৪ নম্বরে রয়েছি বিশ্বর‍্যাংকিংয়ে। সারাবছর ক্রিকেট খেলি আমরা। আমরা যোগ্যতা অর্জন যখন করতে পারিনি, তখন অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছিল।” তবে সেই সমালোচনাগুলিকে তিনি গুরুত্ব দেননি। এবার দেখার বিষয় যে সুযোগ পেয়ে, তা কাজে লাগাতে পারে কিনা স্কটল্যান্ড।

প্রসঙ্গত, বাংলাদেশ বাদ পড়ায় তাদের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান। যদিও বিশ্বকাপের জন্য তাদের তরফ থেকে দল ঘোষণা করা হয়ে গেছে। তবে তার সঙ্গে এটাও পরিষ্কার করে দেওয়া হয়েছে যে যদি সরকার নির্দেশ দেয়, তাহলে তারাও বয়কটের পথে হাঁটতে পারে। এবার দেখার বিষয় যে এই পর্ব আগামীদিনে কি রূপ নেয়। ভবিষ্যতে পরিস্থিতি কোনদিকে যায়, সেটার উপরই নজর সমগ্র ক্রিকেট মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top