• Home
  • জেলার খবর
  • প্রার্থী তালিকা নিয়ে বিজেপি কর্মীদের বিক্ষোভ সল্টলেকের অফিসেও

প্রার্থী তালিকা নিয়ে বিজেপি কর্মীদের বিক্ষোভ সল্টলেকের অফিসেও

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: বঙ্গ বিজেপির প্রার্থী তালিকাকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ইতিমধ্যেই অশান্তির চিত্র উঠে এসেছে। শুক্রবার তা দেখা গেল সল্টলেকের দলীয় অফিসেও। অভিযোগ, ক্ষুব্ধ দলীয় কর্মী-সমর্থকরা লকেট চট্টোপাধ্যায় ও অন্যান্য নেতাদের ঘিরে স্লোগান তুলতে থাকেন। পরিস্থিতি খারাপ হতে দেখলে সেখান থেকে বেরিয়ে আসতে দেখা যায় নেতৃত্বদের। 

লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কর্মীদের আঙুল তুলে শাসানোর অভিযোগ পর্যন্ত ওঠে। কিছুক্ষণ পর সেখানে আসেন বঙ্গ বিজেপির নয়া রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও। তাঁকে ঘিরেও বিক্ষোভ দেখাতে শুরু করেন ক্ষুব্ধ কর্মীরা। তাঁরা প্রার্থী বদলের জন্য শমীক ভট্টাচার্যের কাছে একেবারে কাকুতি মিনতিও করতে থাকেন। 

ঘটনাকে কেন্দ্র করে খোঁচা দেওয়া হয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। ঘাসফুল শিবিরের কটাক্ষ, মাটি ও সাধারণ মানুষের সঙ্গে কোনো যোগাযোগ নেই বিজেপির। সেই কারণেই অসন্তোষ বৃদ্ধি পাচ্ছে কর্মী-সমর্থকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top