• Home
  • দেশ
  • ফের অসমে বড় ধাক্কা বিজেপির, কংগ্রেসে যোগ রাজ্যের মন্ত্রী নন্দিতা গারলোসার

ফের অসমে বড় ধাক্কা বিজেপির, কংগ্রেসে যোগ রাজ্যের মন্ত্রী নন্দিতা গারলোসার

Image

দেবজিৎ মুখার্জি: অসমের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাইজোর দল ও কংগ্রেসের এক হওয়ায় এমনিতেই চাপে ছিল বিজেপি সরকার, তার উপর সেই চাপ আরো দ্বিগুণ হলো রাজ্যের মন্ত্রী নন্দিতা গারলোসার হাত শিবিরে যোগ দেওয়ায়। ২০২২ সাল থেকে তিনি অসমের শক্তি, খনি, খনিজ ও আদিবাসী সংস্কৃতি দফতরের মন্ত্রী ছিলেন।

সূত্র মারফত জানা গিয়েছে, টিকিট না পাওয়ায় নন্দিতা বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দেন। হাত শিবির তাঁকে ডিমা হাসাও জেলার হাফলং কেন্দ্র থেকে প্রার্থী করে। যদিও আগে সেখানকার টিকিট দেওয়া হয়েছিল দলের সাধারণ সম্পাদক নির্মল লাংথাসাকে।

তবে নন্দিতাকে হাফলং থেকে প্রার্থী করায় সরে দাঁড়ান লাংথাসা। তাঁর বক্তব্য, “নন্দিতা গত ৫ বছরে অজস্র কাজ করেছেন ডিমা হাসাও জেলার মানুষের জন্য। তাই সরে দাঁড়াচ্ছি সেখান থেকে বৃহত্তর স্বার্থে।” এবার দেখার বিষয় যে কিভাবে ধাক্কাগুলি সামাল দেয় বিজেপি সরকার। তারা কি ক্ষমতায় টিকে থাকবে নাকি এবার অসমের মসনদ দখল করবে কংগ্রেস? তা বলবে সময়।

Releated Posts

“এ দেশে সংখ্যাগুরু নয় হিন্দুরা” বিস্ফোরক দাবি মৌলানা সাজ্জাদ নোমানির

তাঁর বক্তব্য, প্রায় ৩ দশক দেশের নানা প্রান্তে ঘোরার পর তিনি নিশ্চিত হয়ে গিয়েছেন যে নিজেদের আর দেশের…

ByByHafizur Rahaman Jun 19, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সরাসরি প্রধানমন্ত্রীকে চিঠি অভিজিতের

তাঁর বক্তব্য, “শিক্ষাব্যবস্থায় দায়বদ্ধতা গোটা দেশ চাইছে। আর একমাত্র শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে বহিষ্কার করা হলেই সেটা তৈরির কাজটা…

ByByHafizur Rahaman Jun 19, 2026

“সিবিআই-ইডি থেকে বাঁচতে দলবদল” বিদ্রোহী সাংসদদের একহাত অভিষেকের

তাঁর বক্তব্য, সকলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার থেকে বাঁচতে দল বদলেছেন। শুধু তাই নয়, সাংসদদের ভয় এবং টাকার লোভ…

ByByHafizur Rahaman Jun 19, 2026

“পা দেবেন না এদের প্ররোচনার ফাঁদে” রাম মন্দিরের ঘটনায় বিরোধীদের কটাক্ষ যোগীর

যোগী আদিত্যনাথ বলেন, “পা দেবেন না অযোধ্যাকে বদনাম করা, রাম মন্দিরকে অপমান করে লোকজনের প্ররোচনায়। এরা কখনও চায়…

ByByHafizur Rahaman Jun 19, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top