• Home
  • দেশ
  • কেরলের পর দিল্লির নাম পাল্টানোর দাবি বিজেপি সাংসদের, চিঠি দিলেন শাহ-রেখাকে

কেরলের পর দিল্লির নাম পাল্টানোর দাবি বিজেপি সাংসদের, চিঠি দিলেন শাহ-রেখাকে

Image

দেবজিৎ মুখার্জি: বাম শাসিত কেরলের পর এবার বিজেপি শাসিত দিল্লি। সেই রাজ্যের নাম পাল্টানোর দাবি তোলা হলো এবার গেরুয়া শিবিরের তরফ থেকে। দলের সাংসদ প্রবীণ খাণ্ডেলওয়াল দিল্লির নাম পাল্টে ‘ইন্দ্রপ্রস্থ’ করার দাবি তুলেছেন। সম্প্রতি, এই বিষয়ে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী রেখা গুপ্তকে চিঠি লিখেছেন। শুধু রেখা গুপ্তকেই নয়, তিনি চিঠি লিখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও।

স্বরাষ্ট্রমন্ত্রীকে দেওয়া চিঠিতে প্রবীণ খাণ্ডেলওয়াল লিখেছেন, “ইন্দ্রপ্রস্থ নামটি পুনর্স্থাপিত করবে রাজধানীর হিস্টরিকাল রুট, সিভিলাইজেশনল আইডেন্টিটিকে। ‘ইন্দ্রপ্রস্থ’ নামের ঐতিহাসিক দলিল প্রাচীন সাহিত্য, আর্কিওলজিক্যাল রিসার্চগুলি। মহাভারতের বর্ণনা অনুযায়ী ইন্দ্রপ্রস্থ পান্ডবদের রাজধানী ছিল, যা এক অসাধারণ শহর যমুনা নদীর তীরে। সেই শহরের সঙ্গে আধুনিক দিল্লির জিওগ্রাফিকাল লোকেশন পুরোপুরি মিলে যায়। সুতরাং প্রাচীন ঐতিহ্যের সঙ্গে এই শহরের বর্তমান নাম মেলে না।”

চিঠিতে তিনি আরো লিখেছেন, “পুরানো কিলায় এএসআই দ্বারা প্রত্নতাত্ত্বিক খনন কাজে প্রায় ১০০০ বিসি পুরনো প্রাচীন বসতির সন্ধান পাওয়া গিয়েছে।” তাঁর সংযোজন, “মহাভারত যুগের ক্লে পট পাওয়া গেছে, যা ইন্দ্রপ্রস্থকে ঐতিহাসিক মান্যতা দেয়। ইন্দ্রপ্রস্থ সেখানেই সমৃদ্ধ হয়েছিল যেখানে আজ দিল্লি রয়েছে।” পাশাপাশি, তিনি এই পরামর্শও দেন যে দিল্লির কোথাও পান্ডবদের মূর্তি তৈরি করা হোক, যাতে প্রজন্মের পর প্রজন্ম দেশের সংস্কৃতি দেখে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি এই চিঠি বিজেপি সাংসদ দেন রাজ্যের মুখ্যমন্ত্রীকেও। 

প্রসঙ্গত, বহুদিন আগেই নাম বদলের দাবি তুলে প্রস্তাব পাশ করানো হয় কেরল বিধানসভায়। সেই রাজ্যের শাসকদলের দাবি, কেরলের পরিবর্তে সেই রাজ্যের নাম রাখতে হবে কেরলম কারণ তাতে মালায়ালাম ভাষার ছোঁয়া রয়েছে বলে। পাশাপাশি রয়েছে ভাষা ও সংস্কৃতির যোগও। এই উপলক্ষে দুবার কেরল বিধানসভায় প্রস্তাব পাশ করা হয়েছিল। তবে প্রথমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছিল যে কিছু টেকনিক্যাল বিষয় রাখা দরকার নাম পাল্টানোর প্রস্তাবে।

তা মেনেই ২০২৪ সালে জুন মাসের ২৫ তারিখে পাশ করা হয় দ্বিতীয় প্রস্তাবটি। তবে নির্বাচন দোরগোড়ায় থাকাকালীন সেই প্রস্তাবে হঠাৎ সবুজ সংকেত দেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার তরফ থেকে। এরপর কেরল বিধানসভায় সেই প্রস্তাব রাষ্ট্রপতি পাঠাবেন বিল রূপে এবং সেটা পাশ হওয়ার পর সেই রাজ্যের নাম পাল্টানোর কাজটি শেষ হয়ে যাবে।

Releated Posts

মোদীকে নিয়ে বিতর্কিত মন্তব্য: প্রধানমন্ত্রীর ক্ষমা প্রার্থনার পর কিশোরীর ওপর থেকে এফআইআর তুলে নিল দিল্লি পুলিশ

প্রধানমন্ত্রী নিজেই কিছু দিন আগে একটি ভিডিয়োবার্তায় দেশের তরুণ প্রজন্মকে ক্ষমা করে দিয়েছিলেন। মনে করা হচ্ছে, তার পরেই…

ByByHafizur Rahaman Aug 3, 2026

গুরুগ্রামে চাঞ্চল্য: উদ্ধার বহুজাতিক সংস্থার কর্মীর ঝুলন্ত দেহ, স্ত্রী আটক ও পরিবারের বিস্ফোরক অভিযোগ

দরজা ভিতর থেকে বন্ধ। বারবার ডেকেও সাড়া মেলেনি স্বামীর। শেষপর্যন্ত কোনওক্রমে দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকে ওই মহিলা…

ByByHafizur Rahaman Aug 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top