• Home
  • জেলার খবর
  • চাঁচলে চাঞ্চল্য, ভোটের আগে গ্রেফতার বিজেপি প্রার্থীর ভাই

চাঁচলে চাঞ্চল্য, ভোটের আগে গ্রেফতার বিজেপি প্রার্থীর ভাই

Image

দেবজিৎ মুখার্জি, মালদহ: রাত পোহালেই ভোট। তার আগে চরম চাঞ্চল্য মালদহের চাঁচলের বরুই অঞ্চলে। বিপুল পরিমাণ নগদ টাকা সহ চাঁচলের বিজেপি প্রার্থী রতন দাসের ভাই বিপ্লব দাসকে গ্রেফতার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর। পুলিশ সূত্র মারফত খবর, ২ লক্ষ ৭৯ হাজার টাকা উদ্ধার হয়েছে। 

যখন রুট মার্চ করছিলেন পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, তখন বাইকে করে যাচ্ছিলেন বিপ্লব। সন্দেহ হওয়ায় তাঁর বাইক আটকায় পুলিশ এবং তল্লাশি চালিয়ে সেই টাকা পাওয়া যায়। সেই অর্থের কোনও বৈধ নথি বা সন্তোষজনক উত্তর না দিতে পারায়, তাঁকে তৎক্ষণাৎ গ্রেপ্তার করে পুলিশ।

এই প্রতিবেদন লেখা অবধি বিজেপির তরফ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি বলেই জানা যাচ্ছে। তবে গেরুয়া শিবিরের এক স্থানীয় সূত্রের বক্তব্য, ধৃত পেশায় একজন ব্যবসায়ী ও ব্যবসার টাকাই নিয়ে যাচ্ছিলেন এবং এর সঙ্গে রাজনীতি যুক্ত নয়। যদিও তৃণমূলের বক্তব্য, তদন্ত করা দরকার কেন ভোটের ৪৮ ঘন্টা আগে প্রার্থীর ভাই এত টাকা নিয়ে রাস্তায় ঘুরছিলেন। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, এই অর্থ পাচার করা হচ্ছিল ভোট কেনার জন্যই। পুলিশের বক্তব্য, তদন্ত শুরু করা হয়েছে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে। কমিশনের নজরেও ঘটনাটি আনা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top