• Home
  • খেলা
  • বড় চাল আইসিসির! পাকিস্তান বয়কট করলে বিশ্বকাপ খেলবে বাংলাদেশ

বড় চাল আইসিসির! পাকিস্তান বয়কট করলে বিশ্বকাপ খেলবে বাংলাদেশ

Image

নিউজ ডেস্ক: বাংলাদেশের ২০ ওভারের বিশ্বকাপ থেকে বাদ পড়া নিয়ে লাগাতার আওয়াজ তুলছিল পাকিস্তান। যদিও তাদের তরফ থেকে দল ঘোষণা করা হয় ঠিকই, কিন্তু এর সঙ্গে এটাও পরিষ্কার করে দেওয়া হয়েছিল যে সরকার নির্দেশ দিলে তারাও বয়কটের পথে হাঁটতে পারে। এমনকি ক্রিকেট মহলেও এটাই শোনা যাচ্ছে যে পাকিস্তান সেই পথে হাঁটতে পারে। 

এমন পরিস্থিতিতে বড় চাল চাললো আইসিসি। কী সেই চাল? সূত্র মারফত জানা গিয়েছে যে তাদের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হবে যে পাকিস্তান বিশ্বকাপ বয়কট করলে বাংলাদেশই বিশ্বকাপ খেলবে। শুধু তাই নয়, আরো জানা গিয়েছে যে ওপার বাংলার টাইগারদের পুরোপুরি বয়কট করা হয়নি। তাদের স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের তরফ থেকে।

এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে যে বাংলাদেশের পাশে দাঁড়াতে গিয়ে কি নিজেদের পায়ে কুড়ুল মারবে পাকিস্তান? যদিও ক্রিকেটপ্রেমীরা মনে করছেন যে এই পথে হাঁটবে না পাকিস্তান। কারণ এমনটা পড়লে জরিমানা ছাড়াও আরো অনেক শাস্তির মুখে পড়তে হবে সেই দেশের বোর্ডকে। সেক্ষেত্রে দেখার বিষয় যে কি সিদ্ধান্ত নেওয়া হয় পাকিস্তানের তরফ থেকে। তবে টুর্নামেন্ট বয়কটের পথে হাঁটার ভুল যে তারা করবে না, তা না বললেও চলে।

প্রসঙ্গত, বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ায় খেলার সুযোগ পেয়েছে স্কটল্যান্ড। যদিও সেই দেশের বোর্ড বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি সমবেদনা জানিয়েছে। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত বাংলাদেশের ক্রিকেট মহলে কি হয় আইসিসির এই সিদ্ধান্তর জন্য। তবে এর জেরে যে ভারতের সঙ্গে তাদের সম্পর্ক আরো তলানিতে ঠেকবে, তা বলাই বাহুল্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top