• Home
  • জেলার খবর
  • বিধানসভা নির্বাচনের দোরগোড়ায় বিজেপির অস্বস্তি বাড়াচ্ছে ভারতীয় হিন্দু সেনা পার্টি

বিধানসভা নির্বাচনের দোরগোড়ায় বিজেপির অস্বস্তি বাড়াচ্ছে ভারতীয় হিন্দু সেনা পার্টি

Image

দেবজিৎ মুখার্জি, পূর্ব বর্ধমান: বিজেপির হিন্দুত্ব ভোট ব্যাংকের উপর পড়তে চলেছে কোপ? বিধানসভা নির্বাচনের দোরগোড়ায় অস্বস্তি বাড়ছে গেরুয়া শিবিরের। রাজ্যের সমস্ত আসনে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করা হলো ভারতীয় হিন্দু সেনা পার্টির তরফ থেকে। 

দলের তরফ থেকে প্রচার শুরু করা হয়েছে ‘হিন্দুত্বের পক্ষে বাংলার ভবিষ্যতের পক্ষে এক সঙ্গে দাঁড়ান’ স্লোগান তুলে। পাশাপাশি, সোশ্যাল মিডিয়াতেও প্রার্থী হওয়ার জন্য আবেদন করার আহ্বান জানানো হয়েছে। শুধু তাই নয়, মোবাইল নম্বরও দেওয়া হয়েছে সরাসরি যোগাযোগ করার জন্য। 

রাজনৈতিক মহলের মতে, এই নতুন দল ওঠায় প্রভাব পড়বে বিজেপির উপর। এমনিতেই জেলা স্তরে আদি ও নব্য বিজেপির অশান্তি অনেকদিনের। ইতিমধ্যেই যেই আদি কর্মীরা টিকিট পাননি, তাঁরা এই নতুন দলের প্রতি আগ্রহ দেখাচ্ছেন। বেশ কয়েকজন বিজেপি নেতা বর্ধমানে জনসম্মুখে ক্ষোভ উগরে দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় নতুন দলের এক নেতা লেখেন, “আর অন্য দলে যাওয়ার দরকার নেই বিজেপি থেকে টিকিট না পেলে। নয়া বিকল্প তৈরি হয়েছে।” অন্যান্য নেতাদেরও অভিযোগ, দলে বহিরাগতদের প্রভাব বাড়ায় পুরনো কর্মীরা গুরুত্বহীন হয়ে যাচ্ছেন। এবার দেখার বিষয় যে নতুন দল বিজেপিকে চাপে ফেলে কিনা।

Releated Posts

শুভেন্দুর কড়া নির্দেশের পর তিলজলায় বুলডোজার অভিযান

কলকাতা পুরসভা এবং কেএমডিএ বুধবার যৌথভাবে অভিযান চালায় তিলজলা এলাকায়। সেখানে পৌঁছায় বেশ কয়েকটি বুলডোজার। এরপর শুরু হয়…

ByByDebojit Mukherjee May 13, 2026

আরজি কর মামলা: নির্মল ঘোষ সহ ৩ জনের গ্রেফতারির দাবি তুলল নির্যাতিতার পরিবার

শিয়ালদহ আদালতের দ্বারস্থ হয়ে তৎকালীন বিধায়ক নির্মল ঘোষ সহ ৩ জনের গ্রেফতারির দাবি তুললেন নির্যাতিতার মা, তথা পানিহাটির…

ByByDebojit Mukherjee May 13, 2026

তৃণমূল কর্মীর বাড়ির পাঁচিল থেকে হুমকি চিঠি সহ বোমা

সাতসকালে তৃণমূল কর্মীর বাড়ির পাঁচিল থেকে হুমকি চিঠি সহ বোমাকে ঘিরে চাঞ্চল্য নবদ্বীপ পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে। পুলিশ…

ByByDebojit Mukherjee May 13, 2026

“বাদ যাবে না নাম” অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বড় বার্তা অগ্রিমিত্রার

বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয় অগ্নিমিত্রা পাল বলেন, “যাঁদের নাম বাদ পড়েছে তালিকা থেকে, কিন্তু আবেদন করেছেন ট্রাইব্যুনালে, তাঁরা…

ByByDebojit Mukherjee May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top