• Home
  • জেলার খবর
  • গান্ধীজি-ক্ষুদিরামকে নিয়ে আপত্তিকর মন্তব্য দলীয় প্রার্থীর, অস্বস্তিতে বঙ্গ বিজেপি

গান্ধীজি-ক্ষুদিরামকে নিয়ে আপত্তিকর মন্তব্য দলীয় প্রার্থীর, অস্বস্তিতে বঙ্গ বিজেপি

Image

দেবজিৎ মুখার্জি, জলপাইগুড়ি: ভোটের আগে অস্বস্তিতে বঙ্গ বিজেপি! প্রচারে গিয়ে মহাত্মা গান্ধীকে ‘দেশদ্রোহী’ বলে কটাক্ষের পাশাপাশি ক্ষুদিরাম বসু দেশ সম্পর্কে কিছুই জানতেন না বলেও মন্তব্য করেন ধূপগুড়ির বিজেপি প্রার্থী নরেশ রায়, যা সমাজমাধ্যমে ভাইরাল হতেই শুরু হয় সমালোচনা। 

ঘাসফুল শিবিরের বক্তব্য, এমন মন্তব্য বেশ নিন্দনীয় এবং ভোট দেওয়ার প্রশ্নই ওঠে না যিনি এমন মন্তব্য করেন, তাঁকে। পাশাপাশি, ধূপগুড়ির বিজেপি প্রার্থীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। যদিও এই ব্যাপারে কিছু বলতে চাননি বিজেপি নেতারা।

প্রসঙ্গত, শনিবার রাতে বারোগরিয়া গ্রাম পঞ্চায়েতে এক সভায় নিজের বক্তব্যে নরেশ রায় মহাত্মা গান্ধীকে ‘দেশদ্রোহী’ বলে কটাক্ষের পাশাপাশি দাবি করেছিলেন যে ক্ষুদিরাম বসু ১৭ বছর বয়সে আত্মবলিদান দিয়েছেন ঠিকই, কিন্তু কিছুই জানতেন না দেশ সম্পর্কে। সেই মন্তব্য সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় নিন্দার বন্যা।

Releated Posts

অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে পারবে সিআইডি

মঙ্গলবার তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের সিআইডির আবেদনে সবুজ সংকেত দিল বিধাননগর অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালত। খবর…

ByByHafizur Rahaman Jun 24, 2026

বিধানসভায় কান্নায় ভেঙে পড়লেন অভয়ার মা

এক আবেগঘন মুহূর্ত বিধানসভায়! যখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন যে ‘আরজি কর হত্যাকাণ্ডের বিচার হবেই’, তখন আর…

ByByHafizur Rahaman Jun 23, 2026

কুণালকে বলার সুযোগ দিলেন শুভেন্দু, এরপর যা ঘটলো…..

এখানেই শেষ নয়, তিনি লিখিতভাবে পর্যন্ত জানাতে বলেন যদি তৃণমূলের ‘বেইমান’ বিধায়কদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ থাকে। এরপর তাঁর…

ByByHafizur Rahaman Jun 23, 2026

ছাত্র পরিষদের লোকভাবন অভিযানকে ঘিরে চাঞ্চল্য এলাকায়

মঙ্গলবার লোকভবন অভিযানে নামে তারা। আয়কর ভবনের সামনে থেকে জড়ো হয়ে, বৃষ্টিকে উপেক্ষা করে, সংগঠনের নেতা-কর্মীরা এগিয়ে যান…

ByByHafizur Rahaman Jun 23, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top