• Home
  • বিনোদন
  • গোমাংস বিতর্ক: সায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের পার্ক স্ট্রিট থানায়

গোমাংস বিতর্ক: সায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের পার্ক স্ট্রিট থানায়

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলিতে অন্যতম বড় আলোচনার বিষয় হয়ে উঠেছেন বাংলা সিরিয়াল অভিনেতা সায়ক চক্রবর্তী। গোমাংস বিতর্ক ঘিরে ব্যাপক শোরগোল পড়েছে নেটপাড়ায়। বলতে গেলে, এই মুহূর্তে তিনি ভিলেন হয়ে দাঁড়িয়েছেন। তবে এর চেয়েও বড় ব্যাপার যে এবার তিনি পড়লেন আইনি চাপে। শনিবার রাতে পার্ক স্ট্রিট থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় এবং রাতেই সমাজমাধ্যমে তা ঘোষণা করেন অভিযোগকারী। 

ঘটনার সূত্রপাত গত শুক্রবার রাতে। বন্ধুদের সঙ্গে ডিনার করতে পার্ক স্ট্রিটের এক রেস্তোরায় গিয়েছিলেন অভিনেতা সায়ক চক্রবর্তী। তিনি অভিযোগ করেন যে সেখানে পাঁঠার মাংস অর্ডার দিলেও দেওয়া হয়েছে গোমাংসের স্টেক। এরপরই অভিনেতা পার্ক স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন, যা ঘিরে ব্যাপক হইচই পড়ে যায় চারিদিকে। ঘটনা অপ্রত্যাশিত হলেও অভিনেতার ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। শুধু তাই নয়, বেশ কয়েকজন শিল্পী এই বিষয়ে আওয়াজ তুলেছেন। ইচ্ছাকৃত ধর্মীয় উস্কানির অভিযোগ তোলা হয়েছে। 

এখানেই শেষ নয়, সায়ক চক্রবর্তীর এই কীর্তির জন্য যে হেনস্থার সম্মুখীন হতে হয়েছে সেই রেস্তোরাঁর কর্মীকে, সেই ব্যাপারেও আওয়াজ তুলেছেন অনেকে।  অধিকাংশের তরফ থেকেই এই প্রশ্ন ওঠে যে রেস্তোরাঁর কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলে সায়কের বিরুদ্ধে কেন নয়। অভিযুক্ত কর্মীকে গ্রেফতার করে মামলার অজু করা হয়েছিল ভারতীয় ন্যায় সংহিতার ২৯৯ ধারায়। আদালতে তোলা হলেও জামিন পাননি। 

এমন পরিস্থিতিতে আইনি সমস্যায় পড়লেন অভিনেতা। পার্ক স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন জয়রাজ ভট্টাচার্য নামে এক ব্যক্তি। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, “ফেসবুকে অভিযোগ না জানিয়ে থানায় অভিযোগ জানালাম ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে।” জানা গিয়েছে, লিখিত অভিযোগে ইচ্ছাকৃত দাঙ্গার উস্কানির চেষ্টার অভিযোগ জানানো হয়েছে। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত সায়কের কপালে কি লেখা আছে। তবে আওয়াজ ওঠাতে গিয়ে যে সকলের চোখে তিনি খলনায়ক হয়ে গেছেন, তা না বললেও চলে। বলে রাখা ভালো, সায়ক নিজের অবস্থান স্পষ্ট করেছেন ঘটনাটি নিয়ে। তাঁর সঙ্গে তাঁর যেই দুই বন্ধু ছিলেন, তাঁদের মধ্যে একজন জানিয়েছেন যে অন্য খাবার দেওয়া নিয়ে কথা বলেছেন, তিনি ধর্মীয় উস্কানি দেননি এবং ঘটনার সঙ্গে কোনও যোগ নেই তাঁর।

Releated Posts

এবার কি অবসর নিতে চান? মজার ছলে যা বললেন আক্কি……

মজার ছলে তিনি এর উত্তর দেন। পাশাপাশি পরিষ্কার করে দেন যে অবসরের চেয়ে শুটিংয়ে যাওয়া অনেক ভালো। শুধু…

ByByHafizur Rahaman Jun 12, 2026

ফের বিজেপির কর্মসূচিতে দেখা গেল যশকে

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বিজেপির তরফ থেকে। সেখানে তাঁকে গাছ লাগানোর পাশাপশি বক্তব্য…

ByByHafizur Rahaman Jun 6, 2026

“একসময়ে ক্ষমা চাইতে চাপ দেওয়া হয়েছিল” স্বরূপের বিরুদ্ধে ক্ষোভ উগরালেন দেব

দেবের দাবি, তাঁকেও একসময়ে ক্ষমা চাইতে চাপ দেওয়ার পাশাপাশি কাজ বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল। তাঁর আরও…

ByByHafizur Rahaman Jun 5, 2026

চারু মার্কেট থানায় আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের সোহমের বিরুদ্ধে

এবার বিপাকে বাংলা ছবির অন্যতম জনপ্রিয় অভিনেতা, তথা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক, সোহম চক্রবর্তী। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে…

ByByHafizur Rahaman Jun 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top