• Home
  • জেলার খবর
  • দ্বিতীয় দফার ভোটের কয়েকঘন্টা আগে ফলতার বিডিওকে দেওয়া হলো সরিয়ে

দ্বিতীয় দফার ভোটের কয়েকঘন্টা আগে ফলতার বিডিওকে দেওয়া হলো সরিয়ে

Image

দেবজিৎ মুখার্জি, দক্ষিণ ২৪ পরগনা: রাত পোহালেই দ্বিতীয় দফার ভোট। ইতিমধ্যেই সমস্ত রাজনৈতিক দল সহ রাজ্যবাসীদের উত্তেজনা একেবারে চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে। বিস্তারিতভাবে বলতে গেলে, এই মুহূর্তে নানা প্রশ্ন ঘোরাফেরা করছে রাজ্য রাজনীতিতে। 

এই আবহে ফের বড় পদক্ষেপ নেওয়া হল কমিশনের তরফ থেকে। কী করলো এবার তারা? শেষ মুহূর্তেও দেখা গেল বড়সড় রদবদল। ভোটের মাত্র ১২ ঘণ্টা আগে সরিয়ে দেওয়া হলো ফলতার বিডিওকে। বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বঙ্গ রাজনীতিতে। 

কমিশনের নির্দেশে সেখানকার বিডিও সৌরভ হাজরাকে সরিয়ে দেওয়া হয়েছে দায়িত্ব থেকে। কী অভিযোগের ভিত্তিতে এমন পদক্ষেপ? যোগীরাজ্য থেকে আশা পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মার সঙ্গে অসহযোগিতার অভিযোগে কমিশনের এই পদক্ষেপ বলে কমিশন সূত্র মারফত খবর। সৌরভ হাজরাকে অবিলম্বে বদলি করা হয়েছে পুরুলিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top