• Home
  • জেলার খবর
  • “বাংলার সব মহিলার উপর আক্রমণ” শশী পাঁজার বাড়িতে হামলার নিন্দা করলেন অভিষেক

“বাংলার সব মহিলার উপর আক্রমণ” শশী পাঁজার বাড়িতে হামলার নিন্দা করলেন অভিষেক

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়িতে বিজেপি কর্মী-সমর্থকদের হামলার ঘটনা নিয়ে এবার মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তথা ডায়মন্ড হারবার সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়। কী বক্তব্য তাঁর? তিনি দাবি করলেন যে এই আক্রমণ বাংলার সমগ্র নারী জাতির উপর আক্রমণ। শুধু তাই নয়, তিনি এটাও স্পষ্ট করে দেন যে গেরুয়া শিবিরের গুন্ডাগিরি বরদাস্ত করা হবে না। 

সোশ্যাল মিডিয়া থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ঘটনার নিন্দা করেন। তাঁর বক্তব্য, কিভাবে দিনের আলোয় এক রাজ্যের মন্ত্রী বাড়িতে হামলা চালানো হয়েছে এবং ভাঙচুর করা হয়েছে। ছবি পোস্ট করে ঘাসফুল শিবিরের সেনাপতির বক্তব্য, মারধর করা হয়েছে দলের কর্মীদের। এমনকি শশী পাঁজা নিজে ইটের আঘাতে আহত হয়েছেন, সেই কথাও তিনি তুলে ধরেছেন। 

নিজের এক্স হ্যান্ডেল থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, “দিনের আলোয়ে রাজ্যের এক মন্ত্রীর উপর আক্রমণ, এটা শুধু আক্রমণ নয় একজন মহিলার উপর, এটা আক্রমন বাংলার সমস্ত মহিলার উপর।” এই বিষয়ে বলতে গিয়ে তিনি ২০১৯ সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙার কথা মনে করিয়ে দেন। তৃণমূল সেনাপতির বক্তব্য, “এটাই সংস্কৃতি বিজেপির। এভাবেই বাংলায় তাদের রাজনীতি ফলাতে চাইছে বহিরাগত জমিদাররা। নষ্ট করতে চাইছে শান্তি। ধরাতে চাইছে ভয়। কোনও ক্ষমা নেই এদের। ভুলবো না আমরা এই ঘটনা।” অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাফ কথা, বরদাস্ত করা হবে না বিজেপির গুন্ডাগিরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top