দেবজিৎ মুখার্জি, কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ফের বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের। সোমবার রাতে নির্দেশিকা জারি করে একসাথে ৭৩ রিটার্নিং অফিসারকে সরানোর কথা জানিয়েছে, যাঁদের মধ্যে বেশিরভাগই মহকুমাশাসক পদমর্যাদার।
প্রাথমিকভাবে জানা গেছে যে বদল হয়েছে তুফানগঞ্জ, জলপাইগুড়ি, মালদহ সদর, মুর্শিদাবাদের লালবাগের মতো জায়গায়। পাশাপাশি, নয়া রিটার্নিং অফিসার রিক্রুট করা হয়েছে ব্যারাকপুর, বিধাননগর, বারাসত, ক্যানিং, বারুইপুর, আলিপুর, হাওড়া সদর ও হুগলী সদর এলাকাতেও। বদল লাগু হয়েছে পূর্ব মেদিনীপুরের তমলুক, কাঁথি, হলদিয়া, এগরা, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল এবং পশ্চিম বর্ধমানের দুর্গাপুর ও আসানসোলেও। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় ভবানীপুরে রিটার্নিং অফিসার বদল হয়েছে বলে খবর।
এমনিতেই কমিশনের ধারাবাহিক প্রশাসনিক রদবদল নিয়ে নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে বাংলায়। বিজেপি ও কমিশনকে লাগাতার আক্রমণ করে চলেছে তৃণমূল কংগ্রেস। জল গড়িয়েছে আদালত পর্যন্ত। তার মাঝে এমনটা হয়ে নতুন কি ঘটে, সেদিকেই নজর রয়েছে রাজ্যবাসীর।



By










