দেবজিৎ মুখার্জি: রবিবার আসন্ন বিধানসভা ভোটের নির্ঘন্ট প্রকাশ করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে, যা কেন্দ্র করে এই মুহূর্তে বড় আলোচনা চলছে গোটা বাংলায়। তবে তার আগে এক বড় মাস্টারস্ট্রোক দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, তথা তৃণমূল কংগ্রেস, সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ৫০০ টাকা ভাতা বাড়ানো হয়েছে পুরোহিত ও মোয়াজ্জেমদের। সেই কথা মুখ্যমন্ত্রী জানিয়েছেন সোশ্যাল মিডিয়া থেকে। এবার থেকে তাঁরা পাবেন প্রত্যেক মাসে ২ হাজার টাকা করে।
এই ব্যাপারে আজ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে প্রশ্ন করা হলে তিনি নিজের অবস্থান তুলে ধরেন সাংবাদিকদের। কী বলেছেন তিনি? তাঁর বক্তব্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে যে ঘোষণা করা হয়েছে, তাতে কোনও সমস্যা নেই। যদিও কী কারনে সমস্যা নেই, তাও তিনি তুলে ধরেন। জ্ঞানেশ কুমারের তরফ থেকে পরিষ্কার করে দেওয়া হয় যে তৃণমূল সুপ্রিমোর এই ঘোষণা আদর্শ আচরণবিধি লংঘনের আওতায় পড়ে না।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জ্ঞানেশ কুমার জানান, এই ঘোষণায় কোনও সমস্যা নেই। আদর্শ আচরণবিধি শুরু হয় নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর। তখন করা যায় না কোনও সরকারি ঘোষণা বা কর্মকাণ্ড। সেক্ষেত্রে কোনও আদর্শ আচরণবিধি লংঘন হয়নি বলে তিনি দাবি করেন। ওয়াকিবহাল মহলের মতে, জ্ঞানেশ কুমারের এই জবাব বিরোধীদের সমালোচনায় জল ঢেলে দিল। এবার দেখার যে আগে কি হয়।



By










