• Home
  • জেলার খবর
  • নন্দীগ্রামের সভা থেকে বড় প্রতিশ্রুতি অভিষেকের, কী বললেন?

নন্দীগ্রামের সভা থেকে বড় প্রতিশ্রুতি অভিষেকের, কী বললেন?

Image

দেবজিৎ মুখার্জি, পশ্চিম মেদিনীপুর: রবিবার নন্দীগ্রামের সভা থেকে বড় ঘোষণা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তথা ডায়মন্ড হারবার সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়। কী সেই ঘোষণা? তিনি জানান যে পবিত্র করকে জেতালে ৫০ দিনের মধ্যে সেতুর শিলান্যাস করে দেবেন হলদি নদীর উপর। 

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “এখানে পবিত্র করকে আপনারা জেতালে, আমি কথা দিচ্ছি ৫০ দিনের মধ্যে সেতুর শিলান্যাস করে দেব হলদি নদীর উপর। আমরা কথা দিলে কথা রাখি। আজ কথা দিয়ে গেলাম। কাজ শুরু হয়ে যাবে ৪ মের পরই।” কড়া ভাষায় শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে তিনি বলেন, “গত পাঁচ বছরে এখানে যিনি বিধায়ক ছিলেন, তিনি কোনও কাজ করেননি। আমাদের নেত্রী নন্দীগ্রামের কথা সর্বদা ভেবেছেন, এখানকার মানুষের উন্নয়নের কথা ভেবেছেন। তৃণমূলের কাছে অন্য আবেগ নন্দীগ্রাম।”

সেবাশ্রয়ের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “যখন আমি সেব আশ্রয় শিবির চালু করলাম এখানকার স্বাস্থ্য পরিষেবার বেহাল দশা দেখে, তখনও যথেষ্ট বাধা তৈরি করেছিলেন, খোঁচা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তিনি নকল করা শুরু করলেন সেবাশ্রয় শিবিরের সাফল্য দেখে। এসব করে কী লাভ? পবিত্রকে আপনারা জেতান, আমি কথা দিচ্ছি, আপনাদের দাবি মতো ৫০ দিনের মধ্যে সেতু তৈরি করে দেব হলদি নদীর উপর। এটা আপনাদের অনেকদিনের দাবি জানি।”

Releated Posts

রাসায়নিক সারকে ‘না’! শিলিগুড়ির উত্তর পলাশে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে বিলুপ্তপ্রায় দেশি ধান চাষের বিপ্লব

জৈবিক পদ্ধতিতে উৎপাদিত এই ধান যেমন স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর, ঠিক তেমনই মাটি, জল এবং পরিবেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা…

ByByHafizur Rahaman Aug 3, 2026

মুর্শিদাবাদে চাঞ্চল্য: রঘুনাথগঞ্জে রেললাইনের ধার থেকে যুবক-যুবতীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার

স্থানীয় বাসিন্দারা রেললাইনের ধারে দেহ দুটি পড়ে থাকতে দেখে প্রথমে রেল পুলিশ ও রঘুনাথগঞ্জ থানায় খবর দেন।

ByByHafizur Rahaman Aug 3, 2026

অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা এখনও পাননি? ১ অগাস্ট টাকা না পাওয়ার কারণ ও সরকারের নতুন নিয়ম জানুন

আগে টাকা পেলেও ভেরিফিকেশন হচ্ছে। সূত্রের খবর, যে মহিলারা ইতিমধ্যেই অন্তত একবার ৩০০০ টাকা পেয়েছেন, তাদের তথ্যও চেয়ে…

ByByHafizur Rahaman Aug 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top