জেড প্লাস নিরাপত্তা পাবেন না অভিষেক

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: সাংসদ হওয়া সত্ত্বেও জেড প্লাস নিরাপত্তা পেতেন রাজ্যের প্রাক্তন শাসকদল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে সোমবার নবান্নে বৈঠক করেন শুভেন্দু অধিকারী এবং এরপর সেই মাপের নিরাপত্তা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। একজন সাংসদ যে নিরাপত্তা পান, এবার থেকে তাই পাবেন ঘাসফুল শিবিরের সেনাপতি, তথা ডায়মন্ড হারবারের সাংসদ। নবান্ন থেকে এই নির্দেশ সোমবারই জারি করা হয়েছে বলে খবর।

রাজ্যে তৃণমূল কংগ্রেস থাকাকালীন জেড প্লাস নিরাপত্তা পেতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কড়া নিরাপত্তার চাদরে মোড়া থাকতো তাঁর বাড়ি ‘শান্তিনিকেতন’। একজন সাংসদের জেড প্লাস নিরাপত্তা পাওয়া নিয়ে নানা মহলে উঠত প্রশ্ন। যদিও সরাসরি সেই প্রশ্ন তোলা হতো না। শুধু তাই নয়, বিশাল নিরাপত্তা নিয়ে নানা কর্মসূচিতে যেতেন অভিষেক। ভবানীপুরের হরিশ মুখার্জী রোডে তাঁর বাড়ি ও ক্যামাক স্ট্রিটে তাঁর অফিস, দুই জায়গাতেই থাকতো কড়া পুলিশে নিরাপত্তা।

সোমবার নবান্নে শুভেন্দু অধিকারী বৈঠক করেন পুলিশের শীর্ষ আধিকারিকদের সাথে। সেখানে আলোচনা হয় ভিআইপিদের নিরাপত্তার বিষয় নিয়ে। প্রসঙ্গ ওঠে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থারও। একজন সাংসদ সাধারণত পড়েন না জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তায়। সেই মাপের নিরাপত্তা আদৌ প্রয়োজন কিনা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের, তা খতিয়ে দেখতে বলা হয়। এরপরই সিদ্ধান্ত নেওয়া হয় যে তিনি জেড প্লাস নিরাপত্তা পাবেন না। এই বিষয়টি নবান্ন থেকে জানানো হয়েছে। সুতরাং এবার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু সাধারণ নিরাপত্তাই পাবেন। প্রসঙ্গত, এর আগে প্রশাসনের তরফ থেকে পুলিশি নিরাপত্তা তুলে নেওয়া হয়েছিল তাঁর বাড়ির সামনে থেকেও।

Releated Posts

শাহের সঙ্গে বৈঠক সুদীপের, কী হতে চলেছে এবার?

কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সাথে বৈঠকের পর তিনি সরাসরি সাক্ষাৎ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে। বিষয়টি নিয়ে নানা…

ByByHafizur Rahaman Jun 13, 2026

শাহকে নিয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, FIR দায়ের কল্যাণের বিরুদ্ধে

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে ‘কুরুচিকর’ মন্তব্যের অভিযোগ তুলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে গেরুয়া শিবির। এখানেই…

ByByHafizur Rahaman Jun 13, 2026

“একমাত্র বহরমপুর পুরসভাতে অভিযোগ নেই”: অধীর চৌধুরী

প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতির বক্তব্য, “গোটা পশ্চিমবঙ্গের সব পুরসভাতে অভিযোগ, নেই একমাত্র বহরমপুর পুরসভাতে। কিন্তু এখানকার সবাই জানে…

ByByHafizur Rahaman Jun 13, 2026

এবার আমফান ত্রাণ দুর্নীতির অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে

বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন অভিজিৎ দাস, ওরফে ববি। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক হইচই পড়েছে। নানা…

ByByHafizur Rahaman Jun 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top