• Home
  • জেলার খবর
  • অভিষেককে সাসপেন্ড ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের

অভিষেককে সাসপেন্ড ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: বঙ্গ রাজনীতিতে এক নাটকীয় মোড়! সাসপেন্ড তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তথা ডায়মন্ড হারবার সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁকে দল থেকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হলো ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের তরফ থেকে। ঘটনা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। এবার কী হতে চলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে বা এর কী প্রভাব পড়বে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের উপর, এই সংক্রান্ত নানা প্রশ্ন উঠছে এই মুহূর্তে। 

রাজ্যে পালাবদলের পর বিশাল ভাঙন ধরেছে তৃণমূলে, যা এই মুহূর্তে এক বড় আলোচনার বিষয় রাজ্য রাজনীতিতে। ৬৪ জনেরও বেশি বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের সাথে হাত মেলানোর জেরে পরিষদীয় দলে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির। অন্যদিকে লোকসভাতেও একই চিত্র। দলের ২৮ জন সাংসদের মধ্যে ২০ জন যোগ দিয়েছেন বিজেপি নেতৃতাধীন এনডিএ সমর্থিত এনসিপিআইতে।

এই আবহে সোমবার নিউটাউনের এক ফাইভ স্টার হোটেলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের এক বিশেষ অধিবেশন হয় কাউন্সিলরদের নিয়ে। সেখানে তৈরি করা হয় নতুন সাংগঠনিক কমিটি। চেয়ারপার্সন করা হয়েছে হাওড়া মধ্যের বিধায়ক অরূপ রায়কে। ফিরহাদ হাকিমকে করা হয়েছে ভাইস চেয়ারম্যান এবং একই পদে দায়িত্ব পেয়েছেন অরূপ বিশ্বাস ও রথীন ঘোষ। অন্যদিকে জাভেদ খান, সন্দীপন সাহা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সাবিনা ইয়াসমিন পেয়েছেন সাধারণ সম্পাদকের দায়িত্ব। এরপরই নেওয়া হয় সেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। সর্বসম্মতিতে কমিটির প্রস্তাব পাশ করিয়ে সাসপেন্ড করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত এই অধ্যায়ে কী হয়।

Releated Posts

“বেশ করেছি” সোরাবর্দি অ্যাভিনিউর নাম বদল বিতর্কে বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁর বক্তব্য, “বেশ করেছি! কোনও নাম-নিশানা থাকবে না।” এখানেই শেষ নয়, তিনি এই মন্তব্যও করেন,…

ByByHafizur Rahaman Jun 22, 2026

“ঐতিহাসিক সিদ্ধান্ত” গোপাল মুখার্জি রোড প্রসঙ্গে বললেন নাতি শান্তনু

শান্তনু মুখোপাধ্যায় বলেন, “১৯৪৬ সালের ১৬ আগস্ট যে ঘটনা ঘটা শুরু হয়েছিল কলকাতার বুকে, দাদু যদি তার প্রতিরোধ…

ByByHafizur Rahaman Jun 22, 2026

ফ্রিজ হওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে আদালতের দ্বারস্থ তৃণমূল

ফ্রিজ হওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে আদালত যায় তৃণমূল কংগ্রেস। তাদের মামলা দায়ের করার অনুমতি দেওয়া হয়েছে বিচারপতি সৌগত…

ByByHafizur Rahaman Jun 22, 2026

গোপাল পাঠার নামে রাস্তা হওয়ার সিদ্ধান্তকে ঘিরে গর্বিত সৌরভ

সৌরভ দাস জানিয়েছেন, “একটা অসাধারণ খবর। আমার খুব ভালো লাগছে খবরটা পেয়ে। কারণ ওরকম ব্যক্তিত্ব অদ্ভূতভাবে যাঁর নাম…

ByByHafizur Rahaman Jun 22, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top