• Home
  • জেলার খবর
  • “ঐতিহাসিক সিদ্ধান্ত” গোপাল মুখার্জি রোড প্রসঙ্গে বললেন নাতি শান্তনু

“ঐতিহাসিক সিদ্ধান্ত” গোপাল মুখার্জি রোড প্রসঙ্গে বললেন নাতি শান্তনু

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: পার্ক সার্কাসে সোরাবর্দি অ্যাভিনিউয়ের নাম বদলে গোপাল মুখার্জি রোড করার সিদ্ধান্তকে ঐতিহাসিক সিদ্ধান্ত বলে দাবি করলেন গোপাল মুখার্জির নাতি শান্তনু মুখোপাধ্যায়। দাদুর অবদানের কথা তুলে ধরার পাশাপাশি তিনি এও জানান যে প্রতি বছর ১৬ আগস্ট গোপাল মুখোপাধ্যায়ের স্মরণে যে বিশেষ অনুষ্ঠান হয়, তাতে তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আমন্ত্রণ জানাবেন আসার জন্য।

শান্তনু মুখোপাধ্যায় বলেন, “১৯৪৬ সালের ১৬ আগস্ট যে ঘটনা ঘটা শুরু হয়েছিল কলকাতার বুকে, দাদু যদি তার প্রতিরোধ না করতেন, তাহলে তা আরও ভয়াবহ আকার নিত। এই চেহারায় থাকত না আজকের বাংলা। তাই এই দিনটিকে আমরা উদযাপন করি প্রতিরোধ দিবস হিসাবে।” গোপাল মুখোপাধ্যায়ের স্মরণে প্রতি বছর ১৬ আগস্ট যে বিশেষ অনুষ্ঠান হয়, তাতে আসার জন্য মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণও জানাবেন তিনি।

প্রসঙ্গত, কলকাতা পুরসভার এই সিদ্ধান্ত প্রসঙ্গে এক্স হ্যান্ডেলে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী লিখেছেন, “আমি সাধুবাদ জানাই পশ্চিমবঙ্গ দিবসের পবিত্র দিনে কলকাতা পুরসভার নেওয়া ঐতিহাসিক সিদ্ধান্তকে।” তাঁর সংযোজন, “এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এক ঐতিহাসিক ভুল শোধরাতে। এবার থেকে সোরাবর্দি অ্যাভিনিউয়ের নতুন নাম হবে গোপাল মুখার্জি রোড।” গেরুয়া শিবিরের বক্তব্য, এটি শুধু এক রাস্তার নাম পাল্টানো নয়, বরং এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ ইতিহাসের পুনর্মূল্যায়নের। যদিও এর তীব্র সমালোচনা করেছে কংগ্রেস। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হয়। শুধু তাই নয়, পুরসভার এই সিদ্ধান্তের জেরে রাজ্যজুড়ে তোলপাড় হয় কিনা, সেটাও একটা বড় প্রশ্ন। জল কতদূর গড়ায়, তার উপরই এখন নজর সকলের।

Releated Posts

ফ্রিজ হওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে আদালতের দ্বারস্থ তৃণমূল

ফ্রিজ হওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে আদালত যায় তৃণমূল কংগ্রেস। তাদের মামলা দায়ের করার অনুমতি দেওয়া হয়েছে বিচারপতি সৌগত…

ByByHafizur Rahaman Jun 22, 2026

গোপাল পাঠার নামে রাস্তা হওয়ার সিদ্ধান্তকে ঘিরে গর্বিত সৌরভ

সৌরভ দাস জানিয়েছেন, “একটা অসাধারণ খবর। আমার খুব ভালো লাগছে খবরটা পেয়ে। কারণ ওরকম ব্যক্তিত্ব অদ্ভূতভাবে যাঁর নাম…

ByByHafizur Rahaman Jun 22, 2026

সোরাবর্দি অ্যাভিনিউয়ের নাম পাল্টানোর সিদ্ধান্ত নিয়ে বিজেপিকে কটাক্ষ কংগ্রেসের

কলকাতা পুরসভার পার্ক সার্কাসের সোরাবর্দি অ্যাভিনিউয়ের নাম বদলে গোপাল মুখার্জি রোড করার সিদ্ধান্তকে তীব্র কটাক্ষ করল হাত শিবির,…

ByByHafizur Rahaman Jun 22, 2026

সোরাবর্দি অ্যাভিনিউয়ের নতুন নাম হবে গোপাল মুখার্জি রোড

কলকাতা পুরসভার এই সিদ্ধান্ত প্রসঙ্গে এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী লেখেন, “আমি সাধুবাদ জানাই পশ্চিমবঙ্গ দিবসের পবিত্র দিনে…

ByByHafizur Rahaman Jun 22, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top