• Home
  • দেশ
  • “শীর্ষ আদালতের নির্দেশ গ্রহণযোগ্য নয়” ফের দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

“শীর্ষ আদালতের নির্দেশ গ্রহণযোগ্য নয়” ফের দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

Image

দেবজিৎ মুখার্জি: “গ্রহণযোগ্য নয় আন্দোলনকারীদের বিরুদ্ধে এফআইআর দায়ের ঘিরে শীর্ষ আদালতের নির্দেশ” এই অভিযোগ তুলে ফের গোটা দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হলো ককরোচ জনতা পার্টির (সিজেপি) তরফ থেকে। কী বক্তব্য তাদের? আরশোলাদের অভিযোগ, কেন্দ্রের তরফ থেকে দেশের সমস্ত প্রান্তে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের প্রতিশ্রুতি দেওয়া হলেও সেই সমঝোতাকে সম্মান করা হচ্ছে না। সংগঠনের মুখপাত্র সৌরভ দাসের আশঙ্কা, মঙ্গলবার শীর্ষ আদালতের তরফ থেকে যে রায় দেওয়া হয়েছে, সেটাকে হাতিয়ার করে কেন্দ্র ও বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে আটকে রাখা হতে পারে বিক্ষোভকারীদের।

সৌরভ দাস জানিয়েছেন, শীর্ষ আদালতের এই পর্যবেক্ষণকে শ্রদ্ধা জানানো হলেও নিজেদের দাবি থেকে সরছেন না তাঁরা। তাঁর সাফ কথা, “আন্দোলন তুলে নেওয়ার অন্যতম শর্ত ছিল, দেশের নানা প্রান্তে প্রতিবাদীদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার। যাঁদের আটক করা হয়েছিল, তাঁদেরও মুক্তি দিতে হবে। কখনওই বলা হয়নি শুধু নাবালক বা অপরাধের ইতিহাস না থাকাদের ছাড়া হবে।” তাঁর সাফ কথা, মিল নেই কেন্দ্রের প্রতিশ্রুতির সঙ্গে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের।

সৌরভ বলেছেন, “সুপ্রিম কোর্ট এখন বলছে যাঁদের বিরুদ্ধে এফআইআর রয়েছে, তা তোলা হবে না। সরকার আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছে সেটার সঙ্গে কোনও মিল নেই এই পর্যবেক্ষণের।” তবে তাঁর দাবি, কেন্দ্র কার্যকর করুক শীর্ষ আদালতের নির্দেশ। কিন্তু ওই নির্দেশে কোথাও বলা নেই সব মামলা প্রত্যাহার করা যাবে না, তাই সম্মান করা হোক ওই চুক্তিকেও।

সিজেপি মুখপাত্রের কথায়, “কেন্দ্রের সঙ্গে যে শর্তে আন্দোলন তুলে নেওয়া হয়েছে, মঙ্গলবার সেই শর্ত পূরণের শেষদিন ছিল। শেষ পর্যন্ত যদি শর্ত না পূরণ হয়, তাহলে সিজেপি আবার আন্দোলনে নামবে।” আরশোলাদের আরও অভিযোগ, “যে চুক্তিপত্রে সই হয়েছিল, কেন্দ্র সেই চুক্তিপত্র এখনও ফেরত দেয়নি।” কিন্তু কেন্দ্রীয় সরকারি সূত্রের বক্তব্য, যাঁদের বিরুদ্ধে অতীতে অভিযোগ ছিল, কোনও প্রতিশ্রুতি দেওয়া হয়নি তাঁদের বিরুদ্ধে মামলা তুলে নেওয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top