• Home
  • দেশ
  • ছেড়ে দেওয়া হলো রাহুল-প্রিয়াঙ্কাকে, মুক্তি পেলেন বাকিরাও

ছেড়ে দেওয়া হলো রাহুল-প্রিয়াঙ্কাকে, মুক্তি পেলেন বাকিরাও

Image

দেবজিৎ মুখার্জি: সিজেপির সমর্থনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে কংগ্রেসের ধরনার ঘটনায় আটকের কয়েক ঘন্টা পর ছেড়ে দেওয়া হল রাহুলকে। ছত্রসাল স্টেডিয়াম থেকে ছেড়ে দেওয়া হয় তাঁকে। একটি গাড়িতে চেপে তাঁকে ফিরে যেতে দেখা গিয়েছে। অন্যদিকে মন্দির মার্গ থানা থেকে ফিরে গিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী বলে সূত্রের খবর। আটক করা আরও ৭০ জনকেও ছেড়ে দেওয়া হয়েছে দিল্লি পুলিশের তরফ থেকে। এছাড়া ৬টি এফআইআর দায়ের করা হয়েছে সরকারি নষ্টের অভিযোগে।

প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরে দলীয় নেতা-কর্মীরা জড়ো হন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনের সামনে। সেখান থেকে মিছিল শুরু হয় ৭, লোক কল্যাণ মার্গের উদ্দেশ্যে। সেখানে যোগ দেন সপা প্রধান অখিলেশ যাদবও। এরপরই নামোর বাসভবনের বাইরে মজবুত করা হয় নিরাপত্তা এবং মোতায়েন করা হয় অজস্র পুলিশ। শুধু তাই নয়, র‍্যাফ পর্যন্ত নামানো হয়। বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে ইস্তফা দিতে হবে মোদি-শাহকে। তোলা হয় স্লোগানও। 

ঘটনাস্থলে গিয়ে রাগার সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং। কিন্তু তিনি আশ্বাস দেওয়া সত্ত্বেও মোদির বাসভবনের বাইরে সারারাত ধরনার সিদ্ধান্ত নেওয়া হয় হাত শিবিরের তরফ থেকে। এরপরই আন্দোলনকারীদের সরাতে উঠেপড়ে লাগে দিল্লি পুলিশ। কার্যত ধস্তাধস্তি লেগে যায় দু’পক্ষের মধ্যে। পুলিশ ভ্যানে তোলা হয় রাহুল, অখিলেশ, প্রিয়াঙ্কা সহ আরো অনেককে। জিতেন্দ্রর অভিযোগ, লাগাতার নিজের দাবি পাল্টাচ্ছেন রাহুল। অবশেষে ছেড়ে দেওয়া হয় তাঁদের। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কী হয়। ঘটনার জল কতদূর গড়ায়, সেটাই এখন নজরে রাখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top