দেবজিৎ মুখার্জি, কলকাতা: অভিন্ন দেওয়ানি বিধিকে (ইউসিসি) ঘিরে এই মুহূর্তে এক বিতর্ক সৃষ্টি হয়েছে বঙ্গ রাজনীতিতে। এই পরিস্থিতিতে গেরুয়া শিবিরের তরফ থেকে পরিষ্কার করে দেওয়া হল যে জনজাতি বা আদিবাসীরা থাকবেন না এই বিধির অধিনে। এখানেই শেষ নয়, বিজেপির তরফ থেকে এই বিষয়টিও স্পষ্ট করে দেওয়া হলো যে বজায় থাকবে তাঁদের স্বীকৃত রীতিও।
বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, “অভিন্ন দেওয়ানি বিধিকে ঘিরে ছড়ানো হচ্ছে বিভিন্ন বিভ্রান্তি। এই প্রশ্নে দলের অবস্থান অনেকদিনের পুরোনো এবং এটা অংশ বিজেপির রাজনৈতিক প্রতিশ্রুতি ও নির্বাচনী ইস্তাহারের।” তাঁর সংযোজন, “এখানে কোনও আড়াল নেই মুখোশের। একদিকে, সমান নাগরিক আইন প্রতিষ্ঠার লক্ষ্য সকল নাগরিকের জন্য এবং সেই সঙ্গে বিশেষ রক্ষাকবচ সংবিধানপ্রদত্ত তফসিলি জনজাতির। একসঙ্গে এই দুই বিষয়কেই প্রাধান্য দেওয়া হবে।”
বিজেপি নেতৃত্বের বক্তব্য, বিবাহ, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার, দত্তক গ্রহণ সহ নাগরিক বিষয়গুলিতে ধর্মভিত্তিক আলাদা আলাদা ব্যক্তিগত আইনের বদলে এক অভিন্ন নাগরিক কাঠামো আরও শক্তিশালী করতে পারে দেশের ঐক্য, ন্যায়বিচার এবং সাংবিধানিক সমতার আদর্শকে। কিন্তু শমীক ভট্টাচার্যের তরফ থেকে এটা পরিষ্কার করে দেওয়া হয়েছে যে দেওয়ানি বিধিতে সহবাস সহ আরও কিছু বিষয়ে কী থাকবে, তার জন্য অপেক্ষা করতে হবে বিলের। আগামী সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কমিটি ঘোষণা করতে পারেন অভিন্ন দেওয়ানি বিধি ফর্মূলেশণের লক্ষ্যে এবং এরপর আসার কথা এই সংক্রান্ত বিল। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কী হয় এবং জল কতদূর গড়ায়।



By










