• Home
  • জেলার খবর
  • তারাতলায় বিপর্যয়: ববির বিরুদ্ধে অভিযোগ দায়ের তারাতলা থানায়

তারাতলায় বিপর্যয়: ববির বিরুদ্ধে অভিযোগ দায়ের তারাতলা থানায়

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: তারাতলায় বিপর্যয় কাণ্ডে আরও বিপাকে কলকাতার প্রাক্তন মেয়র, তথা রাজ্যে প্রাক্তন মন্ত্রী, ফিরহাদ হাকিম। এবার এই ঘটনায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। তবে তিনি একা নন, অভিযোগ দায়ের করা হয়েছে আরো দুজনের বিরুদ্ধেও। ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। এখানেই শেষ নয়, কী হতে চলেছে এবার বা কোনও বিস্ফোরক কিছু বেরিয়ে আসে কিনা, এই সংক্রান্ত একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে রাজ্য রাজনীতিতে।

ভোট-পরবর্তী বঙ্গ রাজনীতি নানা ইস্যুকে ঘিরে উত্তপ্ত। তার উপর নয়া সংযোজন তারাতলা বিপর্যয়। ঘটনা জনসম্মুখে আসতে যে গা শিউরে উঠেছে সকল রাজ্যবাসীর, তা না বললেও স্পষ্ট। যেই দৃশ্যগুলি প্রকাশ্যে এসেছে, তা দেখে বেশ আতঙ্কিত হয়েছেন সকলে। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রাজ্যে। শুধু তাই নয়, শুরু হয়েছে রাজনৈতিক তরজাও।

সম্প্রতি এই ঘটনায় বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী, তথা কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র, ফিরহাদ হাকিমের বিরুদ্ধে বিসফোরক অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যদিও ববির তরফ থেকে এই সমস্ত অভিযোগ উড়িয়ে দেওয়া হয়। তিনি শুভেন্দু অধিকারীকে পাল্টাও দেন। তবে এর সাথে যেভাবে তৎপরতার সঙ্গে উদ্ধারকাজ করানো হচ্ছে, তার প্রশংসাও করেছিলেন প্রাক্তন মেয়র। 

এবার এই ঘটনায় আরো বিপাকে পড়লেন ফিরহাদ হাকিম। তাঁর বিরুদ্ধে তারাতলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারী ভারতীয় জনতা মজদুর সেল। যদিও তিনি একা নন, অভিযোগ দায়ের করা হয়েছে কাউন্সিলর আনোয়ার খান এবং কাউন্সিলর সামস ইকবালের বিরুদ্ধেও। সেক্ষেত্রে দেখার বিষয় যে শেষ পর্যন্ত কী হয়। চাঞ্চল্যকর কিছু বেরিয়ে আসে কিনা, সেদিকে তাকিয়ে সমগ্র রাজনৈতিক মহল।

Releated Posts

“পরিণত হয়েছিল আদর্শহীন ইভেন্টে” ২১ জুলাই নিয়ে মমতাকে খোঁচা কংগ্রেসের

একটি বিবৃতিতে তিনি জানিয়েছেন, “এই কর্মসূচি তৃণমূল কংগ্রেস তৈরির পর আদর্শহীন ইভেন্ট হয়ে গিয়েছিল, যা মূল ভিত্তির পরিপন্থী…

ByByHafizur Rahaman Jun 27, 2026

“মমতাকে ভাসিয়ে রাখার চেষ্টা হবে” মমতা বন্দ্যোপাধ্যায়ের ২১ জুলাই পালন নিয়ে বললেন বিকাশরঞ্জন

তিনি বলেছেন, “আবার ভাসিয়ে রাখার চেষ্টা হবেম মতাকে। আর কিছুই নয়। কিছুদিন আবার মমতা প্রচুর প্রচার পাবেন মিডিয়ায়।…

ByByHafizur Rahaman Jun 27, 2026

“আমরা শক্তিশালী বিরোধী চাই” মমতা বন্দ্যোপাধ্যায়ের ২১ জুলাই পালন নিয়ে বললেন অগ্নিমিত্রা

মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে কটাক্ষ করে তিনি বলেন, “আমরা ওই সরকার নই, যাদের আপনারা ১৫ বছর দেখেছেন। তখন বিধানসভার…

ByByHafizur Rahaman Jun 27, 2026

“ঐক্যবদ্ধ হতে হবে” অভিন্ন দেওয়ানি বিধি বিলের বিরোধিতা নওশাদের

তিনি বলেন, “এটা শুধু সংখ্যালঘু নয়, আঘাত আসছে ভিন্ন সম্প্রদায়ের উপর। এখনঐক্যবদ্ধ হতে হবে আমাদের। রাজ্য পিছিয়ে রয়েছে…

ByByHafizur Rahaman Jun 27, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top