দেবজিৎ মুখার্জি, কলকাতা: “আবার মমতাকে ভাসিয়ে রাখার চেষ্টা হবে” প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্মতলায় ২১ জুলাই ‘শহীদ দিবস’ পালন করতে চাওয়া প্রসঙ্গে বললেন সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য। কী বললেন তিনি? তাঁর বক্তব্য, মিডিয়ায় ফের কিছুদিন প্রচার পাবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং এটা দেখানোর চেষ্টা হবে যে এখনো তিনি বেঁচে আছেন। পাশাপাশি এটাও স্পষ্ট করে দেন যে ইতিহাসে পাতায় চলে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যয় ও তাঁর দল।
রাজ্যে পালাবদলের পর রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে যে এবার ২১ জুলাই কীভাবে পালন করবে প্রাক্তন শাসকদল তৃণমূল কংগ্রেস। তার উপর দলে নিয়মিত ভাঙন ঘিরেও প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে দিয়েছেন যে তিনি ৫ জনকে নিয়েও মিটিং করবেন এবং সকলকে কর্মসূচিতে অংশগ্রহণ করার অনুমতি জানান।
এবার বিষয়টি নিয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি বলেছেন, “আবার ভাসিয়ে রাখার চেষ্টা হবেম মতাকে। আর কিছুই নয়। কিছুদিন আবার মমতা প্রচুর প্রচার পাবেন মিডিয়ায়। যা বলবেন, তা নিয়েই প্রচার হবে। দেখানোর চেষ্টা হবে যে, এখনও বেঁচে আছেন মমতা। কিন্তু, এখন মমতা বা তাঁর রাজনৈতিক দল ইতিহাসের পাতায় চলে গিয়েছে। আর অস্তিত্ব নেই তাদের। থাকবেও না।”
প্রসঙ্গত, ২১শে জুলাই সভা নিয়ে বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বৃহস্পতিবার রামমোহন লাইব্রেরিতে মমতাপন্থী তৃণমূলের কর্মিসভা থেকে উত্তর কলকাতা তৃণমূলের জেলা সভাপতি কুণাল ঘোষের ফোনের দ্বারা সকলকে বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, “আমাদের অনুমতি দেওয়া হচ্ছে না মিটিং-মিছিলের। অনুমতি চাওয়া হয়েছে ২১শে জুলাইয়ের জন্য। আশা করি অনুমতি পাব আমরা। বছরে একটাই প্রোগ্রাম তৃণমূলের। আর তা আমাদের অনেক ঝড়-জল পেরিয়ে করতে হবে। কিন্তু, আমাদের মিটিং হবে ৫ জন কর্মী থাকলেও। তাই সমবেত হন, জমায়েত হন ২১শে জুলাই।”



By









