• Home
  • জেলার খবর
  • অভিন্ন দেওয়ানি বিধি ও গুন্ডাদমন বিলের বিরোধিতা করবে তৃণমূল

অভিন্ন দেওয়ানি বিধি ও গুন্ডাদমন বিলের বিরোধিতা করবে তৃণমূল

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: আগামী সোমবার, ২৯ জুন, বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি ও গুন্ডাদমন বিল আনতে চলেছে শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন বিজেপি সরকার। তার আগে শুক্রবার বিল দুটি নিয়ে দলের নেতাদের সঙ্গে কালীঘাটের বাড়িতে আলোচনা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই সংক্রান্ত নির্দেশ দেন তাঁদের। কীভাবে বিলগুলির বিরোধিতা করতে হবে, সেই রাস্তাও বলে দেন তৃণমূল সুপ্রিমো।

দলীয় সূত্র মারফত খবর, মমতা বন্দ্যোপাধ্যায় দলের দুই প্রভাবশালী বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় ও কুণাল ঘোষকে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন বিধানসভায় বিল দুটির বিরোধিতা প্রসঙ্গে। তাঁর মতে, বিল দুটি গেরুয়া শিবিরের রাজনৈতিক স্বার্থপূরণ করবে। পাশাপাশি তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, মহুয়া মৈত্র ও ডেরেক ও’ব্রায়েনকে দিল্লিতে অবিজেপি দলগুলিকে বিল সম্পর্কে জানিয়ে রাজ্যে সদ্য ক্ষমতায় আসা বিজেপি সরকারের ‘অগণতান্ত্রিক’ মনোভাব প্রসঙ্গে জানাতে বলেছেন।

প্রসঙ্গত, অভিন্ন দেওয়ানি বিধি হলো ধর্ম, জাতি বা লিঙ্গ নির্বিশেষে দেশের সমস্ত নাগরিকের জন্য একক ও অভিন্ন আইন বিবাহ, বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার, দত্তক গ্রহণ ও লিভ-ইন সম্পর্কের ক্ষেত্রে। ইতিমধ্যেই তা চালু হয়েছে গুজরাট, উত্তরাখণ্ড ও অসমের মতো। এবার দেখার বিষয় যে বাংলায় তা চালু হলে কী হয়। কী বলে রাজনৈতিক দলগুলি বা এর বিরুদ্ধে কোনও বড় আন্দোলনের নামে কিনা বিরোধীরা, এই সংক্রান্ত একাধিক প্রশ্ন এই মুহূর্তে ঘোরাফেরা করছে রাজ্য রাজনীতিতে। সেক্ষেত্রে দেখার যে আগামী সোমবার এই বিল যদি পাশ হয়, তাহলে কী হয়। কী হতে চলেছে এবার? তা বলবে সময়।

Releated Posts

“পরিণত হয়েছিল আদর্শহীন ইভেন্টে” ২১ জুলাই নিয়ে মমতাকে খোঁচা কংগ্রেসের

একটি বিবৃতিতে তিনি জানিয়েছেন, “এই কর্মসূচি তৃণমূল কংগ্রেস তৈরির পর আদর্শহীন ইভেন্ট হয়ে গিয়েছিল, যা মূল ভিত্তির পরিপন্থী…

ByByHafizur Rahaman Jun 27, 2026

তারাতলায় বিপর্যয়: ববির বিরুদ্ধে অভিযোগ দায়ের তারাতলা থানায়

তাঁর বিরুদ্ধে তারাতলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারী ভারতীয় জনতা মজদুর সেল। যদিও তিনি একা নন, অভিযোগ…

ByByHafizur Rahaman Jun 27, 2026

“মমতাকে ভাসিয়ে রাখার চেষ্টা হবে” মমতা বন্দ্যোপাধ্যায়ের ২১ জুলাই পালন নিয়ে বললেন বিকাশরঞ্জন

তিনি বলেছেন, “আবার ভাসিয়ে রাখার চেষ্টা হবেম মতাকে। আর কিছুই নয়। কিছুদিন আবার মমতা প্রচুর প্রচার পাবেন মিডিয়ায়।…

ByByHafizur Rahaman Jun 27, 2026

“আমরা শক্তিশালী বিরোধী চাই” মমতা বন্দ্যোপাধ্যায়ের ২১ জুলাই পালন নিয়ে বললেন অগ্নিমিত্রা

মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে কটাক্ষ করে তিনি বলেন, “আমরা ওই সরকার নই, যাদের আপনারা ১৫ বছর দেখেছেন। তখন বিধানসভার…

ByByHafizur Rahaman Jun 27, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top