দেবজিৎ মুখার্জি, কলকাতা: ফের আদালতে ধাক্কা খেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবার সাংসদ আদালতের দ্বারস্থ হয়েছিলেন চোখে চিকিৎসার জন্য বিদেশ যাত্রার অনুমতি চেয়ে এবং দ্রুত শুনানির আর্জি জানিয়েছিলেন। কিন্তু কোর্টের তরফ থেকে সেই আবেদন খারিজ করে দেওয়া হলো। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে। শুধু তাই নয়, হাজারও প্রশ্ন উঠতে শুরু করেছে রাজ্য রাজনীতিতে।
কয়েকবছর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় এক ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়েছিলেন দলীয় কর্মসূচি থেকে ফেরার পথে। তাতে তিনি গুরুতর আঘাত পান তাঁর চোখের নিচে এবং এরপর থেকেই তিনি চোখের সমস্যায় ভুগছেন। দেশের নানা হাসপাতালে দেখানোর পর অবশেষে তিনি বিদেশে গিয়ে চিকিৎসা করেন চোখের। তবে রাজ্যে পালাবদলের পর গোটা পরিস্থিতি পাল্টে গিয়েছে। নানা মামলায় নাম জড়িয়েছে ডায়মন্ড হারবার সাংসদের। একটি মামলায় আদালত তাঁকে রক্ষাকবচ দিলেও নিষেধাজ্ঞা চাপিয়েছে তাঁর বিদেশ যাত্রায়। তাঁকে অনুমতি ছাড়া দেশ না ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এরপরই মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা হাই কোর্টে বিদেশ যাত্রার অনুমতি চেয়ে আবেদন জানান। তিনি জানিয়েছিলেন যে তিনি এক সপ্তাহের জন্য যেতে চাইছেন চিকিৎসার জন্য। দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছিল। কিন্তু সেই আবেদন খারিজ করে দেওয়া হল বিচারপতি সৌগত ভট্টাচার্যের তরফ থেকে। আদালত জানিয়েছে, অভিষেকের মামলা তালিকায় যত নম্বরে রয়েছে, সেই অনুযায়ীই শুনানি হবে। সম্ভব নয় দ্রুত শুনানি। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত বিদেশ যাত্রার অনুমতি পান কিনা তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড। কী হয় আগামীদিনে, সেটাই এখন দেখার।



By











