• Home
  • খেলা
  • খাতা খুললো ক্রোয়েশিয়া, পানামাকে হারিয়ে টিকে রয়েছে বিশ্বকাপে

খাতা খুললো ক্রোয়েশিয়া, পানামাকে হারিয়ে টিকে রয়েছে বিশ্বকাপে

Image

নিউজ ডেস্ক: চলতি ফুটবল বিশ্বকাপে অবশেষে খাতা খুললো ক্রোয়েশিয়া। বুধবার (ভারতীয় সময় অনুসারে) তারা পরাজিত করল পানামাকে। ম্যাচের ফলাফল ১-০। শেষ মুহূর্তে পানামার কাছে সুযোগ এসেছিল গোল করে ম্যাচ ড্র করার। কিন্তু তারা তা করতে সফল হয়নি। গোটা ম্যাচজুড়ে তাদের তরফ থেকে আপ্রাণ চেষ্টা করা হয়েছিল। কিন্তু তারা সমতা ফেরাতে পারেনি। একাধিকবার পরিস্থিতি তৈরি হলেও তা কাজে লাগাতে পারেনি তারা। 

বুধবার ম্যাচটি খেলা হয় টোরন্টর টোরন্ট স্টেডিয়ামে। জয় পাওয়ার লক্ষ্যে ম্যাচের প্রথম মিনিট থেকে আগ্রাসী ফুটবল খেলা শুরু করে ক্রোয়েশিয়া। লাগাতার তাদের তরফ থেকে চেষ্টা করা হয় পানামার রক্ষণভাগ ভেদ করে গোল করার। কিন্তু তারা পেরে উঠছিল না। কাছাকাছি গিয়েও সুযোগ হাতছাড়া হয়ে তাদের। অন্যদিকে পানামাও কয়েকটি সুযোগ পেয়েছিল ম্যাচে লিড নেওয়ার। কিন্তু তারাও তা করে দেখাতে সফল হয়নি। অবশেষে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে। 

দ্বিতীয়ার্ধেও আক্রমণের পর আক্রমণ করতে থাকে ক্রোয়েশিয়া। অবশেষে ৫৪ মিনিটে তারা গোল পায়। দলকে ম্যাচে এগিয়ে দেন বুডিমির। এরপরও আক্রমণ জারি থাকে তাদের। অন্যদিকে পানামাও নিজেদের আক্রমণের গতি বাড়ায় সমতা ফেরানোর লক্ষ্যে। স্টপেজ টাইমে সুযোগ পেয়েছিল তারা। কিন্তু  তা গোলে পরিণত করতে পারেননি আমির মুরিলো এবং এর সাথে শেষ হয়ে যায় পানামার বিশ্বকাপে টিকে থাকার স্বপ্ন। অবশেষে ১-০ ফলাফল নিয়ে হাসিমুখে স্টেডিয়াম ছাড়েন ক্রোয়েশিয়ার ফুটবলাররা। এই পর্যন্ত ‘গ্রুপ এল’এ ক্রোয়েশিয়া রয়েছে তৃতীয় স্থানে এবং পানামা চতুর্থ স্থানে। এবার দেখার বিষয় যে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে কেমন পারফর্ম করে দুই দল।

Releated Posts

মেসির প্রসঙ্গ উঠলে জবাবে যা বলেন রোনাল্ডো…..

রোনাল্ডো বলেন, “গত এক সপ্তাহ খুব কঠিন ছিল আমাদের জন্য। যেন অন্ধকারের মধ্যে ছিলাম আমরা। অনেকের মনে হচ্ছিল,…

ByByHafizur Rahaman Jun 24, 2026

দাপট অব্যাহত কলম্বিয়ার, এবার তাদের হাতে পরাজিত কঙ্গো

চলতি ফুটবল বিশ্বকাপে দাপট অব্যাহত কলম্বিয়ার। উজবেকিস্তানের পর এবার তারা পরাজিত করল কঙ্গোকে। ম্যাচের ফলাফল ১-০। এদিন শুরু…

ByByHafizur Rahaman Jun 24, 2026

ইংল্যান্ডের বিরুদ্ধে সাহসী ফুটবল ঘানার, পেনাল্টি না দেওয়া ঘিরে বিতর্ক

গোটা ম্যাচজুড়ে অ্যাটাকিং ফুটবল খেলেও জয় নিজেদের নামে করতে সফল হলো না হ্যারি কেনের ইংল্যান্ড। ঘানার বিরুদ্ধে তারা…

ByByHafizur Rahaman Jun 24, 2026

উজবেকিস্তানকে গুঁড়িয়ে দিয়েছে পর্তুগাল, গোল পেয়েছেন রোনাল্ডোও

ম্যাচের ফলাফল ৫-০। এদিন গোল আসে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর তরফ থেকেও। তিনি দুটি গোল করেন। অন্যদিকে উজবেকিস্তানের তরফ থেকেও…

ByByHafizur Rahaman Jun 24, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top