• Home
  • খেলা
  • উজবেকিস্তানকে গুঁড়িয়ে দিয়েছে পর্তুগাল, গোল পেয়েছেন রোনাল্ডোও

উজবেকিস্তানকে গুঁড়িয়ে দিয়েছে পর্তুগাল, গোল পেয়েছেন রোনাল্ডোও

Image

নিউজ ডেস্ক: অবশেষে চলতি ফুটবল বিশ্বকাপে জয় পেল পর্তুগাল। মঙ্গলবার (ভারতীয় সময় অনুসারে) তারা খেলতে নেমেছিল উজবেকিস্তানের বিরুদ্ধে এবং তাতে তারা বড় ব্যবধানে জয় পায়। বলা ভালো, গোলের বন্যা বয়ে গোটা ম্যাচে। ম্যাচের ফলাফল ৫-০। এদিন গোল আসে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর তরফ থেকেও। তিনি দুটি গোল করেন। অন্যদিকে উজবেকিস্তানের তরফ থেকেও আপ্রাণ চেষ্টা করা হয় ম্যাচ বাঁচানোর। তবে তারা তা করে উঠতে সফল হয়নি।

মঙ্গলবার ম্যাচটি খেলা হয় হাউস্টনের হাউস্টন স্টেডিয়ামে। প্রথম মিনিট থেকেই উজবেকিস্তানের উপর চাপ সৃষ্টি করা শুরু করে পর্তুগাল। ৬ মিনিটে তাদের উপর প্রথম আঘাত আনে রোনাল্ডো। গোল করে তিনি এগিয়ে দেন পর্তুগালকে। দ্বিতীয় গোলটি আসতেও খুব বেশি সময় লাগেনি। ১৭ মিনিটে ফ্রি কিক থেকে এক অসাধারণ গোল করেন মেন্ডেস। তৃতীয় গোলটি আসে ৩৯ মিনিটে। এবারও গোলদাতা সিআর৭। বিস্তারিতভাবে বলতে গেলে প্রথমার্ধে পর্তুগালের সামনে দাঁড়াতেই পারেনি উজবেকিস্তান। প্রথমার্ধ শেষে তিন গোলে এগিয়ে থাকে পর্তুগাল। 

দ্বিতীয়ার্ধেও পর্তুগালের খেলায় কোন পরিবর্তন দেখা যায়নি। আক্রমণ অব্যাহত রাখে তারা। লাগাতার তাদের তরফ থেকে চেষ্টা চালিয়ে যাওয়া হয় উজবেকিস্তানের রক্ষণভাগ ভেদ করে গোল করার। তবে ৬০ মিনিটে নেমাটোভের আত্মঘাতী গোলে ৪-০তে পৌঁছে যায় পর্তুগাল। তাদের পঞ্চম, তথা শেষ গোলটি আসে ৮৭ মিনিটে। এবার উজবেকিস্তানের জালে বল জড়ান লিয়াও। অবশেষে ম্যাচ শেষ হয় ৫-০ ফলাফলে। হাসিমুখে স্টেডিয়াম ছাড়েন পর্তুগালের ফুটবলাররা। এই পর্যন্ত ‘গ্রুপ কে’তে তারা রয়েছে দ্বিতীয় স্থানে।

Releated Posts

দাপট অব্যাহত কলম্বিয়ার, এবার তাদের হাতে পরাজিত কঙ্গো

চলতি ফুটবল বিশ্বকাপে দাপট অব্যাহত কলম্বিয়ার। উজবেকিস্তানের পর এবার তারা পরাজিত করল কঙ্গোকে। ম্যাচের ফলাফল ১-০। এদিন শুরু…

ByByHafizur Rahaman Jun 24, 2026

খাতা খুললো ক্রোয়েশিয়া, পানামাকে হারিয়ে টিকে রয়েছে বিশ্বকাপে

বুধবার (ভারতীয় সময় অনুসারে) তারা পরাজিত করল পানামাকে। ম্যাচের ফলাফল ১-০। শেষ মুহূর্তে পানামার কাছে সুযোগ এসেছিল গোল…

ByByHafizur Rahaman Jun 24, 2026

ইংল্যান্ডের বিরুদ্ধে সাহসী ফুটবল ঘানার, পেনাল্টি না দেওয়া ঘিরে বিতর্ক

গোটা ম্যাচজুড়ে অ্যাটাকিং ফুটবল খেলেও জয় নিজেদের নামে করতে সফল হলো না হ্যারি কেনের ইংল্যান্ড। ঘানার বিরুদ্ধে তারা…

ByByHafizur Rahaman Jun 24, 2026

গোল খেয়ে পাল্টা দুই গোল, জয় অ্যালজেরিয়ার

চলতি ফুটবল বিশ্বকাপে খাতা খুলল অ্যালজেরিয়া। তাদের হাতে পরাজিত হলো জর্ডান। ম্যাচের ফলাফল ২-১। এই ম্যাচে প্রথমে গোল…

ByByHafizur Rahaman Jun 23, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top