বিধানসভায় কান্নায় ভেঙে পড়লেন অভয়ার মা

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: এক আবেগঘন মুহূর্ত বিধানসভায়! যখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন যে ‘আরজি কর হত্যাকাণ্ডের বিচার হবেই’, তখন আর নিজের চোখের জল ধরে রাখতে পারেননি মৃত মহিলা চিকিৎসকের মা। নিজের আসনে বসেই তিনি কেঁদে ফেলেন, যার জেরে পরিবেশ কিছুক্ষণের জন্য বদলে যায় বিধানসভার। রত্না দেবনাথকে সান্তনা দেন তাঁর পাশে বসা বিধায়করা। 

মঙ্গলবার বিধানসভা অধিবেশনের প্রথম দিনে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “আরজি করের বিচার হবে। ইতিমধ্যেই তিন আইপিএস অফিসারকে সাসপেন্ড করা হয়েছে অভয়ার বিচার নিশ্চিত করতে। সরানো হয়েছে সন্দীপ ঘোষদের। সামনে আনা হবে বাকি সত্যও।” এই কথা শুনে কান্নায় ভেঙে পড়েন অভয়ার মা, তথা পানিহাটি বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক, রত্না দেবনাথ। এর জেরে কিছুক্ষণের জন্য পরিবেশ পাল্টে যায় বিধানসভায়। তাঁকে সান্তনা দেন তাঁর পাশে বসা বিধায়করা।

তবে শুধু আরজি কর নয়, রামপুরহাট, হাঁসখালি, কসবা ল কলেজ, কামদুনি এবং ধূপগুড়ির মতো ঘটনার কথাও বলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী জানান, তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতিতে হাঁটছে নারী নির্যাতন ও নৃশংস অপরাধের ক্ষেত্রে। তিনি আরও বলেন, “তামান্নার মাও বিচার পাবেন। ছাড় দেওয়া হবে না কোনও অপরাধীকে।” এবার দেখার বিষয় যে শুভেন্দু অধিকারী যা প্রতিশ্রুতি দিচ্ছেন, তা শেষ পর্যন্ত তিনি পূরণ করতে পারেন কিনা। আরজি কর হত্যাকাণ্ডের সাথে যারা যুক্ত, তারা শেষ পর্যন্ত কঠিন শাস্তি পায় কিনা, সেদিকেই এখন নজর সকল রাজ্যবাসী সহ গোটা রাজনৈতিক মহলের।

Releated Posts

কুণালকে বলার সুযোগ দিলেন শুভেন্দু, এরপর যা ঘটলো…..

এখানেই শেষ নয়, তিনি লিখিতভাবে পর্যন্ত জানাতে বলেন যদি তৃণমূলের ‘বেইমান’ বিধায়কদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ থাকে। এরপর তাঁর…

ByByHafizur Rahaman Jun 23, 2026

ছাত্র পরিষদের লোকভাবন অভিযানকে ঘিরে চাঞ্চল্য এলাকায়

মঙ্গলবার লোকভবন অভিযানে নামে তারা। আয়কর ভবনের সামনে থেকে জড়ো হয়ে, বৃষ্টিকে উপেক্ষা করে, সংগঠনের নেতা-কর্মীরা এগিয়ে যান…

ByByHafizur Rahaman Jun 23, 2026

কুনালকে লক্ষ্য করে চোর স্লোগান বিধানসভায়, জবাবে যা বললেন তিনি……

বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের বক্তব্য পেশ করা শুরু হতেই বিজেপি বিধায়কেরা তাঁকে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান…

ByByHafizur Rahaman Jun 23, 2026

শোকজের ২৪ ঘণ্টার মধ্যেই ববি সহ একাধিক অভিজ্ঞ নেতাকে বহিষ্কার কালীঘাটের তৃণমূলের

শোকজের ২৪ ঘণ্টার মধ্যেই ফিরহাদ হাকিম সহ একাধিক অভিজ্ঞ নেতাকে বহিষ্কার করা হলো কালীঘাটের তৃণমূলের তরফ থেকে। মঙ্গলবার…

ByByHafizur Rahaman Jun 23, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top