নিউজ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির কারণে মাঝপথে চেয়ার ছেড়েছিল ইরান সিঙ্গাপুরে প্রথম দফার বৈঠকে। তবে জানা যাচ্ছে যে এই বৈঠক পুরোপুরি অসফল হয়নি। মধ্যস্থতাকারী দুই দেশ পাকিস্তান ও কাতারের তরফ থেকে জানানো হয়েছে যে বৈঠকে চূড়ান্ত চুক্তিকে সামনে রেখে ৬০ দিনের যে রোডম্যাপ তৈরি হয়েছে, তাতে রাজি হয়েছে দুই দেশই।
রবিবার বৈঠকটি আয়োজন করা হয়েছিল বারগেনস্টকে। সেখানে উপস্থিত ছিলেন ইরান, আমেরিকা, কাতার ও পাকিস্তানের প্রতিনিধিরা। কাতার ও পাকিস্তান যৌথ বিবৃতি দিয়ে জানিয়েছে, ইতিবাচক পরিবেশে বৈঠকটি হয় এবং দুপক্ষের মধ্যেই উচ্ছাস দেখা গিয়েছে। বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এক রোডম্যাপ অনুমোদন করা হয়েছে ৬০ দিনের মধ্যে চুক্তিতে পৌঁছতে। আশা করা হচ্ছে, তা নিয়ে দ্রুত উচ্চপর্যায়ের আলোচনা শুরু হবে। যেই বিষয়গুলি নিয়ে কথা হয়েছে, সেগুলি হল রাজনৈতিক প্রতিশ্রুতির সীমা পেরিয়ে আলোচনার বিষয়গুলি দ্রুত বাস্তবায়ন করা, কোনওরকম ভুল বোঝাবুঝি রোধ করতে দুপক্ষের মধ্যে সরাসরি যোগাযোগ ব্যবস্থাও তৈরি করা হয়েছে।
এই ব্যবস্থার জেরে পাকা হবে হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজগুলির নিরাপদ চলাচল। এই কাঠামোর দ্বারা আমেরিকা ও ইরান এক উচ্চপর্যায়ের কমিটি তৈরি করবে এবং রাজনৈতিক অবজার্ভেশন ও নির্দেশ দেবে। পাশাপাশি, আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল, কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় ইরান রাজি হয়েছে আমেরিকা ও লেবাননকে নিয়ে এক যুদ্ধবিরতি সেল তৈরিতে। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কী হয়। জল কতদূর গড়ায়, সেটাই এখন দেখার।



By













