• Home
  • দেশ
  • “ছেড়ে কথা বলবে না ইসলামাবাদ” ভারতকে হুমকি পাক প্রতিরক্ষা মন্ত্রীর

“ছেড়ে কথা বলবে না ইসলামাবাদ” ভারতকে হুমকি পাক প্রতিরক্ষা মন্ত্রীর

Image

নিউজ ডেস্ক: সিন্ধু জলচুক্তি সংক্রান্ত ভারতের কোনও পদক্ষেপ যদি বিপাকে ফেলে পাকিস্তানকে, তাহলে ভারতে চালানো হবে সামরিক অভিযান এবং নয়াদিল্লির সঙ্গে পাকিস্তান যুদ্ধে নামবে। রবিবার ঠিক এমন হুমকি দিলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ। তাঁর এই মন্তব্যকে ঘিরে জোরদার চাঞ্চল্য ছড়িয়েছে দুই দেশ সহ গোটা আন্তর্জাতিক রাজনীতিতে। শুধু তাই নয়, প্রশ্ন উঠতে শুরু করেছে যে এবার কি ফের দুই দেশ একে অপরের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে নামবে।

পাকিস্তানের এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে খোয়াজা আসিফ বলেন, “জল হল আমাদের জাতীয় নিরাপত্তার অন্যতম ভীত। যদি সিন্ধু নিয়ে ভারতের পদক্ষেপে আঘাত আসে, তাহলে ছেড়ে কথা বলবে না ইসলামাবাদ। জবাব দিতে তৈরি। পাকিস্তান যুদ্ধ শুরু করবে ভারতের বিরুদ্ধে।” তাঁর সংযোজন, “জল সংকটে রয়েছে পাকিস্তান সিন্ধু জল বণ্টন চুক্তি স্থগিত রাখার কারণে। যদি আরো কোনও পদক্ষেপ করে ভারত এবং তা আরো সমস্যায় ফেলে পাকিস্তানকে, তাহলে ভালো হবে না ফল।”

প্রসঙ্গত, সম্প্রতি একটি ভিডিও জনসম্মুখে আসে ভারতের জলশক্তি মন্ত্রী সিআর পাটিলের এবং সেখানে তিনি দাবি করেছেন যে পাকিস্তানে সিন্ধু নদের জলপ্রবাহ ২০২৮ সালের জুন মাসের মধ্যে পুরোপুরি বন্ধ করে দেওয়া হতে পারে। এই ভাইরাল ভিডিওর পরিপ্রেক্ষিতেই ভারতকে হুঁশিয়ারি দিলেন পাক প্রতিরক্ষা মন্ত্রী। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হয়। জল কতদূর গড়ায় এবং এরপর ভারত কী করে, এই সংক্রান্ত একাধিক প্রশ্ন এই মুহূর্তে ঘোরাফেরা করছে আন্তর্জাতিক রাজনৈতিক মহলে।

Releated Posts

সোরাবর্দি অ্যাভিনিউয়ের নাম পাল্টানোর সিদ্ধান্ত নিয়ে বিজেপিকে কটাক্ষ কংগ্রেসের

কলকাতা পুরসভার পার্ক সার্কাসের সোরাবর্দি অ্যাভিনিউয়ের নাম বদলে গোপাল মুখার্জি রোড করার সিদ্ধান্তকে তীব্র কটাক্ষ করল হাত শিবির,…

ByByHafizur Rahaman Jun 22, 2026

পুনঃপরীক্ষার আগে অ্যাডমিট কার্ডে পরীক্ষাকেন্দ্র আবু ধাবি, কটাক্ষ রাহুলের

নিজের এক্স হ্যান্ডেল থেকে সোনিয়া পুত্র এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। রাহুল গান্ধীর অভিযোগ, দেশের পরীক্ষাব্যবস্থার দুর্বলতাকেই এমন…

ByByHafizur Rahaman Jun 20, 2026

পুনঃপরীক্ষার আগে ফের মৃত্যু এক নিট পরীক্ষার্থীর

ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরে। শুক্রবার বিকেলে এক ছাত্রীর মৃত্যু হয় গণেশনগরে এক বাড়ির চার তলার ছাদ থেকে পড়ে।…

ByByHafizur Rahaman Jun 20, 2026

গ্রেপ্তারি থেকে বাঁচতে ত্রিপুরা হাই কোর্টে অভিষেক

শুক্রবার মামলার শুনানিতে কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় যে আগামী আগস্ট মাসের ২১ তারিখ পর্যন্ত হাজিরা দিতে…

ByByHafizur Rahaman Jun 20, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top