• Home
  • খেলা
  • সৌদিকে গুঁড়িয়ে চলতি বিশ্বকাপে প্রথম জয় স্পেনের

সৌদিকে গুঁড়িয়ে চলতি বিশ্বকাপে প্রথম জয় স্পেনের

Image

নিউজ ডেস্ক: অবশেষে চলতি ফুটবল বিশ্বকাপে জয়ের মুখ দেখলো স্পেন। রবিবার (ভারতীয় সময় অনুসারে) তারা পরাজিত করল সৌদি আরবকে। শুধু জয় নয়, একেবারে বড় ব্যবধানে পরাজিত করল তারা। ম্যাচের ফলাফল ৪-০। বিস্তারিতভাবে বলতে গেলে, এদিন সৌদি আরব কোনভাবেই দাঁড়াতে পারেনি স্পেনের আক্রমত্বক ফুটবলের সামনে। রীতিমতো হাবুডুবু খেতে দেখা গিয়েছে তাদের। বলা ভালো, চোখেমুখে চাপ ফুটে উঠছিল দলের ফুটবলারদের। 

রবিবার ম্যাচটি খেলা হয় অ্যাটল্যান্টার অ্যাটল্যান্টা স্টেডিয়ামে। ম্যাচের প্রথম মিনিট থেকেই সৌদি আরবকে চাপে ফেলতে অ্যাটাকিং ফুটবল খেলা শুরু করে স্পেন। লাগাতার তাদের তরফ থেকে চেষ্টা করা হয় সৌদির ডিফেন্স ভেঙে গোল করার। দশম মিনিটে তা করতে সফল হয় তারা। গোল করে দলকে এগিয়ে দেন তরুণ তারকা ল্যামিনে ইয়ামাল। দ্বিতীয় ও তৃতীয় গোলটি আসতেও বেশি সময় লাগেনি। ২১ ও ২৪ মিনিটে, দুবারই গোল হাঁকান অয়ার্জাবাল। সৌদির তরফ থেকেও গোল করার চেষ্টা করা হয়েছিল। তবে তাদের আক্রমণ কোনোভাবেই টেকেনি। অবশেষে প্রথমার্ধ শেষে স্পেন এগিয়ে থাকে ৩-০ গোলে।

দ্বিতীয়ার্ধেও একইভাবে আক্রমণ করা শুরু করে স্পেন। পাসিং ফুটবল খেলে লাগাতার তারা চেষ্টা করতে থাকে সৌদি আরবের ডিফেন্স ভাঙার। তবে ৪৯ মিনিটে তাম্বাক্তির আত্মঘাতী গোলে আরো একটি গোল পায় স্পেন। এরপরও অব্যাহত থাকে তাদের আক্রমণ। কোনভাবে তা ঠেকাচ্ছিল সৌদি আরব। অবশেষে ফাইনাল উইসেল বাজার পর আনন্দে ফেটে পড়েন স্পেনের ফুটবলার থেকে শুরু করে সমর্থকরা। ৪-০ গোলে ম্যাচ নিজেদের নামে করে তারা।

Releated Posts

কিউইদের হারিয়ে ইতিহাস গড়লো মিশর

সোমবার (ভারতীয় সময় অনুসারে) তারা পরাজিত করল নিউজিল্যান্ডকে। শুধু জয় নয়, একেবারে বিশাল মার্জিনে জয় পেল তারা। ম্যাচের…

ByByHafizur Rahaman Jun 22, 2026

ফের চমকে দিল কাবো ভার্ডে, এবার ড্র উরুগুয়ের বিরুদ্ধে

উরুগুয়ের বিরুদ্ধে তারা ম্যাচ শেষ করলো ২-২ গোলে। উরুগুয়ের তরফ থেকে অ্যাটাকিং ফুটবল আসলেও তারা যেভাবে পাল্টা দিয়েছে,…

ByByHafizur Rahaman Jun 22, 2026

দশজনের বেলজিয়ামকেও হারাতে পারল না ইরান

যদিও দেখার মতো বিষয় ছিল ১০জন প্লেয়ার নিয়ে খেলেও বেলজিয়াম রীতিমতো ছড়ি ঘুড়িয়েছে ইরানের উপর। দ্বিতীয়ার্ধে বেলজিয়ামের এক…

ByByHafizur Rahaman Jun 22, 2026

“আরও একটি বড় সিরিজ হতে চলেছে” ইংল্যান্ড সিরিজ নিয়ে বললেন গিল

শুভমান গিল বলেন, “ইংল্যান্ডের পরিস্থিতি দক্ষিণ আফ্রিকার পরিস্থিতির সাথে কিছুটা বেশি মিলবে, পুরোপুরি একরকম না হলেও বেশ কাছাকাছি।…

ByByHafizur Rahaman Jun 20, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top