• Home
  • খেলা
  • “গতবছরের তুলনায় আত্মবিশ্বাস কিছুটা বেশি ছিল”: রজত পতিদার

“গতবছরের তুলনায় আত্মবিশ্বাস কিছুটা বেশি ছিল”: রজত পতিদার

Image

দেবজিৎ মুখার্জি: “গতবছরের তুলনায় আত্মবিশ্বাস কিছুটা বেশি ছিল” পরপর দুবার আইপিএল জিতে পোস্ট-ম্যাচ প্রেজেন্টেশনে এমনটাই জানালেন আরসিবি অধিনায়ক রজত পতিদার। শুধু তাই নয়, তিনি এও দাবি করেন যে দল যেখানেই গিয়েছে, ভক্তদের প্রত্যেক মাঠে আসতে দেখে ভালো লেগেছে এবং তাঁদের কাছে ঘরের মাঠের মতোই মনে হচ্ছিল মাঠটা।

রবিবার, ৩১ মে, গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ছিল আইপিএল ২০২৬এর ফাইনাল ম্যাচ। নিজেদের দ্বিতীয় ট্রফি জয়ের লক্ষ্যে একে অপরের বিরুদ্ধে খেলতে নামে গুজরাট ও বেঙ্গালুরু। তবে বেঙ্গালুরুর দাপুটে বোলিংয়ের সামনে টিকতে পারেননি শুভমান গিলরা। বল হাতে তাঁদের তরফ থেকে চেষ্টা করা হলেও ঘুরে দাঁড়াতে সফল হননি। বড় ব্যবধানে জয় নিজেদের নামে করেন বিরাট-রজতরা।

পোস্ট-ম্যাচ প্রেজেন্টেশনে আরসিবি অধিনায়ক রজত পতিদার জয় নিয়ে খুশি প্রকাশ করেন। নিজের বক্তব্যে তিনি তুলে ধরেন দলের আত্মবিশ্বাসের কথা। তিনি বলেন, “যেভাবে খেলেছি এই টুর্নামেন্টে, তাতে আমরা বেশ আত্মবিশ্বাসী ছিলাম এই বছর এবং সকলেই ছিল বেশ ভালো মানসিক অবস্থায়। গতবছরের তুলনায় কিছুটা বেশি ছিল আত্মবিশ্বাস এবং ভালো ছিল এটা।” পাশাপাশি দলের সমর্থকদের নিয়েও নিজের বক্তব্য জানান রজত। তিনি বলেন, “যেখানেই গিয়েছি আমরা, প্রত্যেক মাঠে ভক্তদের রাস্তা দেখে ভালো লেগেছে। ঘরের মাঠের মতোই মনে হচ্ছিল আমাদের কাছে মাঠটা। তাই সব মিলিয়ে দারুন ছিল এটা, দারুন আরসিবির জন্য।”

উল্লেখ্য, রবিবার টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় আরসিবি। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে গুজরাট তোলে ১৫৫। অর্ধশতরানের ইনিংস আসে ওয়াশিংটন সুন্দরের ব্যাট থেকে। এছাড়া কেউ তেমন দাগ কাটতে সফল হননি ব্যাট হাতে। আরসিবির বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট রাশিক দার সালাম। এছাড়া ভুবনেশ্বর কুমার ও জশ হেজেলউড পান দুটি করে উইকেট। ক্রুনাল পান্ডিয়া তোলেন একটি। 

জবাবে রান তাড়া করতে নেমে ১৮ ওভারে পাঁচ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় বেঙ্গালুরু। ৪২ বলে ৭৫ রানে অপরাজিত থাকেন বিরাট কোহলি। এছাড়া ১৬ বলে ৩২ রানের একটি মারকুটে ইনিংস খেলেছেন ভেঙ্কটেশ আইয়ার। গুজরাটের বোলারদের মধ্যে দুটি উইকেট তোলেন রাশিদ খান। এছাড়া একটি করে উইকেট পান আরশাদ খান, মহাম্মদ সিরাজ ও কাগিসো রাবাডা। ম্যাচের সেরা ঘোষণা করা হয় কিং কোহলিকে। অন্যদিকে টুর্নামেন্টের সেরা হন রাজস্থান রয়েলসের বৈভব সূর্যবংশী।

Releated Posts

“আরও সুযোগ পাওয়া উচিত ওর” সুদর্শনের উপর আস্থা দেখালেন গম্ভীর

তিনি বলেন, “আমরা তো মাত্র ১১ জনকেই খেলাতে পারি। খারাপ ফর্মে নেই সাই। ৭০০ রান করেছে আইপিএলে। মাত্র…

ByByHafizur Rahaman Jun 5, 2026

“শিখেছি কীভাবে চাপের পরিস্থিতিতে খেলতে হয়”: বৈভব সূর্যবংশী

বৈভব বলেন, “এই মরশুমে আমি শিখেছি কীভাবে চাপের পরিস্থিতিতে খেলতে হয় এবং নিজের খেলার ধরন বদলাতে হয় পরিস্থিতি…

ByByHafizur Rahaman Jun 1, 2026

“আমরা যেখানেই যাই, সমর্থকরা দলকে উৎসাহ দেয়”: বিরাট কোহলি

তাঁর সংযোজন, “তাই আমরা বছরের পর বছর ধরে এটাই অর্জন করেছি এবং তাদের আমরা গর্বিত করে চলেছি আর…

ByByHafizur Rahaman Jun 1, 2026

পর্তুগালকে বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার মনে করছেন জুনিয়র

সম্প্রতি এক টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে জুনিয়র দাবি করেন যে রোনাল্ডোর গোল করার ক্ষমতার পাশাপাশি তাঁর প্রতিভাবান সতীর্থরাও…

ByByHafizur Rahaman May 29, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top