• Home
  • খেলা
  • এলএসজির অধিনায়ক পদ থেকে সরে দাঁড়ালেন পান্থ

এলএসজির অধিনায়ক পদ থেকে সরে দাঁড়ালেন পান্থ

Image

দেবজিৎ মুখার্জি: চলতি আইপিএল একেবারেই ভালো যায়নি লখনৌ সুপার জায়েন্টসের। পয়েন্ট তালিকায় দশ নম্বরে শেষ করেছে তারা। ‘প্লে অফ’এ যেতে পারেনি তারা। মরশুম শেষ হতেই দলের অধিনায়ক পদ থেকে সরে দাঁড়ালেন তারকা উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পান্থ। শুক্রবার এমনটা ঘোষণা করেছেন লখনৌয়ের ক্রিকেট ডিরেক্টর টম মুডি।

লখনৌয়ের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে যে পান্থ নিজেই নেতৃত্বের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর অনুরোধ করেছিলেন এবং তা মেনে নিয়েছে দল। মুডির বক্তব্য, “দলকে একটা অনুরোধ করেছিল ঋষভ। আমরা তা গ্রহণ করেছি সম্মানের সাথে। মোটেই সহজ নয় এই ধরনের সিদ্ধান্ত।”

পান্থের প্রশংসা করে তিনি আরো বলেন, “অধিনায়ক হিসেবে সাজঘরে যে পরিবেশ তৈরি করেছিল ঋষভ, আমরা তাতে কৃতজ্ঞ। আপাতত আমাদের প্রধান লক্ষ্য সেরাদের সঙ্গে তাল মিলিয়ে দলকে নয়াভাবে তৈরি করা এবং পুনর্গঠন করাই।” 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top