• Home
  • জেলার খবর
  • স্বাক্ষর বিতর্কে এবার চন্দ্রনাথ সিনহার বাড়িতে সিআইডি

স্বাক্ষর বিতর্কে এবার চন্দ্রনাথ সিনহার বাড়িতে সিআইডি

Image

দেবজিৎ মুখার্জি, বীরভূম: স্বাক্ষর বিতর্কে ইতিমধ্যেই একাধিক তৃণমূল কংগ্রেস বিধায়কের বাড়িতে গিয়েছে সিআইডি। এবার তারা গেল দলের অন্যতম প্রভাবশালী বিধায়ক, তথা প্রাক্তন মন্ত্রী, চন্দ্রনাথ সিনহার বাড়িতে। 

বৃহস্পতিবার সন্ধ্যায় বোলপুরের নায়েক পাড়ায় অবস্থিত তাঁর বাড়িতে আসেন আধিকারিকরা। জানা যায়, যে রেজুলেশন জমা পড়েছিল বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম সমর্থন করে, তাতে যেই স্বাক্ষর রয়েছে, তা আদৌ সংশ্লিষ্ট বিধায়কদের কিনা, তা যাচাই করতেই এমন পদক্ষেপ। 

ঘটনাকে ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। গোটা বিষয়টিকে নাটক বলে কটাক্ষ করেছেন চন্দনাথ সিনহা। প্রাক্তন মন্ত্রীর বক্তব্য, “চাইলে সরাসরি বিধায়কদের ডেকে জানতে পারতেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে তারা বিরোধী দলনেতা হিসেবে কাকে চান। মানুষকে বিভ্রান্ত করার জন্য দরকার ছিল না কেস করার।” তবে যখন তাঁকে প্রশ্ন করা হয় যে তিনি নিজে সেই রেজুলেশনে স্বাক্ষর করেছিলেন কিনা, তখন তিনি তা এড়িয়ে যান।

Releated Posts

সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

নির্দেশানুসারে সোমবার, ১৫ জুন, সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন সকাল ১১টার কিছুক্ষণ আগে তিনি…

ByByHafizur Rahaman Jun 15, 2026

অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি শালবনী থানার

থানা সূত্রের খবর, শনিবার তল্লাশি অভিযান চালানোর পর সুমিত রায়ের খোঁজ না মেলায় আবেদন করা হয়েছিল আদালতে তাঁর…

ByByHafizur Rahaman Jun 15, 2026

“অযৌক্তিকতার নাট্যশালা হয়ে গিয়েছে দেশের গণতন্ত্র” বিদ্রোহীদের কটাক্ষ সিব্বলের

তাঁর বক্তব্য, “অযৌক্তিকতার নাট্যশালায় পরিণত হয়েছে ভারতীয় গণতন্ত্র। তামাশা চলছে একটা।” এরপর বিদ্রোহী শিবিরকে একহাত নিয়ে বর্ষিয়ান আইনজীবী…

ByByHafizur Rahaman Jun 15, 2026

অভিষেক-কুনালকে মুখোমুখি বসিয়ে জেরা! করা হলো কী প্রশ্ন?

রবিবার ভবানী ভবনে মুখোমুখি বসিয়ে জেরা করা হয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও বেলেঘাটার বিধায়ক কুনাল…

ByByHafizur Rahaman Jun 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top