নিউজ ডেস্ক: এবার জয় দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করার তালিকায় নাম উঠলো আইভরি কোস্টের। একেবারে অন্তিম লগ্নে গোল করে ম্যাচ নিজেদের নামে করে তারা। ইকুয়েডরকে তারা পরাজিত করে ১-০ গোলে। যদিও সমানভাবে আক্রমণ ও পাল্টা আক্রমণ করে যাচ্ছিল ইকুয়েডরও। তাদের কাছে একাধিক সুযোগ এসেছিল ম্যাচে এগিয়ে যাওয়ার, কিন্তু তারা তা করতে পারেনি। শেষে গিয়ে বাজিমাত করে আইভরি কোস্ট।
সোমবার ম্যাচটি খেলা হয় ফিলাডেলফিয়া স্টেডিয়ামে। প্রথম মিনিট থেকেই আগ্রাসী ফুটবল খেলতে নামে দুই দল। লাগাতার দু’পক্ষের তরফ থেকে গোল করার। তবে দু’পক্ষের রক্ষণভাগ তা আটকাতে সফল হচ্ছিল। দু’পক্ষের কাছেই একাধিক সুযোগ আসে গোল হাঁকানোর, তবে তার সদ্ব্যবহার করতে পারেনি তারা। কাছাকাছি গিয়েও গোল হাতছাড়া হয় তাদের। অবশেষে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে।
দ্বিতীয়ার্ধেও একই ধাঁচের ফুটবল খেলে দুই দল। অর্থাৎ ফের সমানভাবে আক্রমণ ও পাল্টা আক্রমণ করতে থাকে তারা, যা কোনভাবে ঠেকাচ্ছিলেন দুই দলের গোলরক্ষক ও ডিফেন্স। তবে তীরে এসে তরী ডোবে ইকুয়েডরের। ৯০ মিনিটে গোল পায় আইভরি কোস্ট। গোলদাতা ডায়ালো। এরপর আপ্রাণ চেষ্টা করেও গোলের মুখ দেখতে সফল হয়নি ইকুয়েডর। অবশেষে ১-০ ফলাফলে মুখে হাসি নিয়ে স্টেডিয়াম ছাড়েন আইভরি কোস্টের ফুটবলাররা। এই ম্যাচ শেষে ‘গ্রুপ ই’তে দ্বিতীয় স্থানে রয়েছে আইভরি কোস্ট এবং তৃতীয় স্থানে ইকুয়েডর। এবার দেখার বিষয় যে পরবর্তী ম্যাচগুলিতে তারা কেমন পারফর্ম করে। বিশেষ করে ইকুয়েডর খাতা খুলতে পারে কিনা, সেদিকেই নজর থাকবে ফুটবল মহল বা ফুটবলপ্রেমীদের একাংশের।



By














